শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইতালির

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আশা করি আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেমন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনাকে উল্লেখ করেছেন, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন।অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানবপাচার বন্ধে কঠোর পরিশ্রম করছে এবং আনুষ্ঠানিকভাবে আরও দক্ষ কর্মী বিদেশে পাঠানোর প্রচেষ্টা বৃদ্ধি করছে। প্রধান উপদেষ্টা ত্রিপোদির প্রশংসা করে বলেন, আপনার সফর একটি ঐতিহাসিক সময়ে এসেছে। জুলাই মাসে যা ঘটেছিল তার ঠিক পরেই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমাদের প্রচেষ্টা চলছে।ইতালির উপ-মন্ত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশ তার সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে।ত্রিপোদি আরও বলেন, ইতালি বাংলাদেশি জনগণ এবং রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না।তিনি বলেন, অনেক ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে টেক্সটাইল, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতকে তুলে ধরে।

প্রধান উপদেষ্টা ইতালিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করা এবং দুই দেশের মধ্যে বিনিময় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।ত্রিপোদির এই সফর গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।