২৪ঘণ্ট অনলাইন : অমর একুশে গ্রন্থমেলায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রাম।প্রতিদিন মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। পহেলা ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৩৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলছে এ কার্যক্রম।
সোমবার বিকেলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি (অব.)। এসময় তিনি মানবতার কল্যাণে গৃহীত এমন উদ্যোগের প্রশংসা করেন। বই কেনার পাশাপাশি সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে মেলায় আসা দর্শনার্থীদের উৎসাহিত করেন।
তিনি বলেন, “অমর একুশে বইমেলার মত ঐতিহাসিক একটি ইভেন্টে স্বেচ্ছায় রক্ত দান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র পাশে থাকুন এবং জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার দেয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণকে।” মহৎ এ কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির (অব.) সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...