২৪ঘণ্টা খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধসহ ৪ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দেয়। বিকাল ৩টার দিকে শিক্ষার্থীদের এই দাবির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখার দাবিতে স্লোগান দেয়। এসময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের সামনের সড়কে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। এতে বাধা দিলে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার ৪ দফা দাবি জানিয়ে বিকাল ৫টার মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
দাবিগুলো হচ্ছে- কুয়েটে ছাত্ররাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮ জন ছাত্রকে আজীবন বহিস্কার, কুয়েটে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধকরণ ও শাস্তির বিধান উল্লেখপূর্বক অর্ডিনেন্সে যুক্ত, কুয়েটে রাজনীতি প্রবেশে সহায়তাকারী শিক্ষক কর্মকর্তা কর্মচরিদের শাস্তির আওতায় আনা ও নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
২৪ঘণ্টা/আসো
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।