শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা বঞ্চিত পঞ্চগড়ের দরিদ্র মানুষ

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসকের তীব্র সংকট চলছে। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ। এ জেলায় নিম্নআয়ের মানুষের সংখ্যা বেশি। বড় একটি অংশ কৃষিনির্ভর। প্রায় ১২ লাখ মানুষের একমাত্র ভরসা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বর্তমান বেহাল অবস্থা। চিকিৎসকসহ নানা পদে জনবলের অভাব, জায়গা সংকুলানসহ নানা ধরনের অনিয়ম দুর্নীতির কারণে আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

ঢাকা থেকে দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। প্রায় দেড়শ কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ। এ জন্য চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোই সাধারণের একমাত্র ভরসা। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় বিপাকে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। দরিদ্র মানুষ পড়ছেন গভীর সংকটে।

হাসপাতাল সূত্র জানায়, পঞ্চগড় সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সাড়ে ৫০০ থেকে ৬০০ জন রোগী সেবা নেন। জরুরি বিভাগে সেবা নেন ৫০ থেকে ৬০ জন। ১০০ শয্যার এ হাসপাতালে আন্তঃবিভাগ রোগীর ভিড় থাকে। প্রতিদিন অনেক রোগীকে চিকিৎসা নিতে হয় বারান্দায় অথবা মেঝেতে। এ হাসপাতালে চিকিৎসকের ৩৭টি পদের আছে মাত্র ১০ জন, ৮টি টেকনোলজিস্ট পদের আছে মাত্র ২ জন, ১২টি টেকনিশিয়ানের পদে ১ জনও নেই। ৩টি ফার্মাসিস্ট পদের আছে মাত্র ১ জন।

২০১৮ সালে সদর হাসপাতালে ৫৭ কোটি ৩৮ লাখ টাকায় ব্যয়ে ২৫০ শয্যার নতুন ভবনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল এবং প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওই ভবনে কার্যক্রম শুরু করা হয়নি। তেঁতুলিয়ায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে সেবা নিতে আসে প্রায় ৪০০ রোগী। ভর্তি থাকে ৬০-৬৫ জন। এ হাসপাতালে ২৮ জন চিকিৎসক থাকার কথা। আছে মাত্র ৫ জন।

দেবীগঞ্জে ৫০ শয্যা হাসপাতালে ৪০-৪৫ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী সেবা নিতে আসে। চিকিৎসকের পদ আছে ২৮টি আছেন মাত্র ৪ জন। টেকনিশিয়ানের পদ ৫টি আছেন ২জন। টেকনিশিয়ান বা রেডিওগ্রাফার নেই। তৃতীয় শ্রেণির পদ ৬টি, আছেন ২ জন। অ্যাম্বুলেন্স আছে, চালক নেই।

আটোয়ারিতে ৫০ শয্যা হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। ২৯টি ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র ৭ জন। বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন। আন্তঃবিভাগে ৫০-৫৫ জন রোগী ভর্তি থাকেন। বোদায় ৫০ শয্যা হাসপাতালে ভর্তি থাকে গড়ে ৮০-৯০ জন। এ হাসপাতালে ৩০টি চিকিৎসকের পদের আছে মাত্র ৭ জন। বহির্বিভাগে প্রায় ৩০০ রোগী সেবা নিতে আসে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, এ জেলায় ১৬৯টি চিকিৎসকের পদের বিপরীতে মাত্র ৪৫ জন কর্মরত আছেন। এরাও অনেকেই প্রেষণে অন্য হাসপাতালে কর্মরত আছেন। প্রয়োজনীয় অন্য জনবলও নেই। ফলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। আমরা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চাহিদা পাঠিয়েছি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...