শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’তে শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ১৮ ফেব্রুয়ারি শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণবিবৃতি আহ্বান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে। রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব কর্মসূচির উদ্বোধন করেন।বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।

গণস্বাক্ষরে অংশ নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, জোহা স্যার আমাদের প্রতিবাদের প্রতীক। উনি আমাদের সাহস জুগিয়েছেন। শিক্ষার্থীদের কাছে উনাকে সঠিকভাবে উপস্থাপন করা দরকার। এতে শিক্ষার্থীরা ন্যায়ের পথে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি তোফায়েল আহমদ তোফা বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও শহিদ ড. জোহার আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। আমরা ১৮ ফেব্রুয়ারি ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানাই।

উল্লেখ্য, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রিডার (প্রক্টর) ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে শহিদ হন। ১৭ ফেব্রুয়ারি শিক্ষক সভায় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ড. জোহা ঘোষণা দেন- ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এর পর কোনো গুলি হলে তা কোনো  ছাত্রের গায়ে না লেগে যেন আমার গায়ে লাগে।’ এরপর ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের রক্ষা করতে পাকিস্তানি সেনাদের বন্দুকের সামনে বুক পেতে দেন তিনি। ১৮ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো শিক্ষক হত্যার ঘটনা, যা পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনকেও ত্বরান্বিত করে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...