শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা ডিম খাওয়া কী সত্যিই উপকারী না ক্ষতিকর, যা বলছেন চিকিৎসক

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কম-বেশি সবাই পছন্দ করেন ডিমকে। খাবারের রকমারি পদ থেকে মুখরোচক বিভিন্ন খাবারে ডিম রাখা হয়। কারও কারও আবার ডিম ছাড়া চলেই না। এ জন্য দিনে কয়েকবার ডিম খেয়ে থাকেন। ডিম অবশ্য পুষ্টিকর খাবার। তবে কেউ কেউ পুষ্টির জন্য কাঁচা ডিমও খেয়ে থাকেন। তাদের মতে, এতে নাকি বেশি পুষ্টি উপাদান পাওয়া যায়। এ নিয়ে আবার বিতর্ক রয়েছে। কিন্তু কাঁচা ডিম খাওয়া আসলেই ভালো কিনা, এ নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডা. আশিস মিত্র। এবার তাহলে কাঁচা ডিম খাওয়া নিয়ে জেনে নেয়া যাক।

পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম: ডিম খুবই স্বল্প দামে এবং সহজেই হাতের নাগালে পাওয়া যায়। আর সাধ্যের মধ্যে এমন অল্প দামে যে পুষ্টি পাওয়া যায়, তা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। এ কারণে ডিমের ব্যাপক চাহিদা। ডিমকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিনের ভাণ্ডার। এতে ভিটামিন ডি, সেলেনিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি-সহ একাধিক প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন রয়েছে। এ জন্য প্রতিদিন ডিম খাওয়া হলে শরীরের জন্য উপকারী।

কাঁচা ডিম কি উপকারী না ক্ষতিকর: অনেকেই কাঁচা ডিম খেয়ে থাকেন। তাদের মধ্যে এতে বেশি পুষ্টি পাওয়া যায়। কিন্তু এটি কেবলই ধারণা। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। কাঁচা ডিম খাওয়া হলে পেটের সমস্যা হতে পারে। গ্যাস-অ্যাসিডিটির মতো বিভিন্ন সমস্যার ঝুঁকি থাকে। এতে খুব একটা পুষ্টিগুণও পাওয়া যায় না। এ জন কাঁচা ডিম না খাওয়াই ভালো।

ব্যাকটেরিয়ার ঝুঁকি: সালমোনেল্লার মতো একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া উপাদান থাকতে পারে কাঁচা ডিমে। যা শরীরে কোনোভাবে একবার প্রবেশ করলে বিপদ। এ থেকে ডায়রিয়া ও অনবরত বমি হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য কাঁচা ডিম না খেয়ে সিদ্ধ ডিম খেতে পারেন। তাতে প্রোটিনের ঘাটতি পূরণসহ একাধিক খনিজ ও ভিটামিনের চাহিদা পূরণ হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...