২৪ ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ নিপীড়ক শাসনব্যবস্থা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজের নেতৃত্বে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা ‘নতুন বাংলাদেশ’-এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪৮তম অধিবেশনে তার মূল বক্তব্যে এই আহ্বান জানান।
রোমে ইফাদ সদর দপ্তরে আজকের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণটি সম্প্রচার করা হয়। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে ইফাদ-এর অবদানের জন্য অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে ইফাদ -এর চার দশকের সহযোগিতার কথা স্মরণ করেন।তিনি ইফাদ-সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন যা বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করে।
অধ্যাপক ইউনূস তাঁর ‘সামাজিক ব্যবসা’ ধারণাটিকে গ্রামীণ উন্নয়নের একটি নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেছেন যা একটি কল্যাণজনক সার্কেল তৈরি করার মাধ্যমে নানা ব্যবসায়ী জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে সাফল্য লাভ করে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করে।তিনি ইফাদ -এর প্রচেষ্টা এবং টেকসই উন্নয়নে ‘থ্রি-জিরো তত্ত্ব’ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নির্গমনের দৃষ্টিভঙ্গির মধ্যে সাদৃশ্যেও কথা তুলে ধরনে।
অধ্যাপক ইউনূস ইফাদ-এর পরিচালনা পরিষদকে জলবায়ু-সহনশীল অবকাঠামো, টেকসই কৃষি কাজ এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান যাতে গ্রামীণ সম্প্রদায়গুলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উন্নতি করতে পারে।তিনি ইফাদ এর সদস্য রাষ্ট্রগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুযোগ গ্রহণ করতে এবং এমন একটি উন্নত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান- যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
প্রধান উপদেষ্টা ভবিষ্যতের নেতা ও পরিবর্তনের কারিগর হিসেবে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সকলের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য তাদের (তরুণদের) সৃজনশীলতা, উদ্ভাবন ও আবেগ রয়েছে।’ আইএফএডি গভর্নিং বোর্ডের গভর্নর হিসেবে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কাউন্সিল সভায় যোগদান করেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
২৪ ঘণ্টা/এআর
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।