২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুরে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনালইউনিভার্সিটি (ইউআইইউ) পরিদর্শন করেছেন।ইউআইইউ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।প্রতিনিধি দলে আরও ছিলেন- বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের অর্ন্তর্বতীকালীন কান্ট্রি ডিরেক্টর মিসেস গেইল মার্টিন, প্রসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিস, এসএআর-এর অর্থ, প্রতিযোগিতামূলকতা ও বিনিয়োগ কর্মকর্তা (এফসিআই) গ্যাবি জর্জ আফরাম, প্রসপারিটির কান্ট্রি লিড ইকোনমিস্ট ও প্রোগ্রাম লিডার সোলেমান কুলিবালি, এফসিআই ও এসএআর-এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এফসিআই ও এসএআর-এর আর্থিক সেক্টা স্পেশালিস্ট সোফি ডং, এসএআরভিপি অফিসের প্রফেশনাল অ্যাসোসিয়েট মিসেস জর্জ লুইস ম্যাকনালি, বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব ও প্রসপারিটির প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. ফারুক হোসেন।
তাদের সংক্ষিপ্ত সফরে প্রতিনিধিরা বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার অবস্থা, গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার সম্ভাবনা নিয়ে আলোচনায় যোগ দেন। তরুণ স্টার্ট-আপগুলোর জন্য একটি উদ্ভাবনী দল লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি @ ইউআইইউ-এর নির্বাচিত শিক্ষার্থীদের একটি দল ও পরামর্শদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড মার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল-মামুন এবং প্রতিনিধিদের অভ্যর্থনা জানান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
প্রসঙ্গত, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) তাদের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি)-এর অধীনে ইনোভেশন হাব পরিচালনা করে- যা নতুন ধারণা ও নতুন স্টার্ট-আপ উদ্যোগে শিল্প-শিক্ষা সহযোগিতাকে সহজতর করে। ইউআইইউ ইনোভেশন হাব আইআরআইআইসি নামে পরিচিত একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যেখানে গবেষণা প্রকৌশলীরা নিউরো মার্কেটিং, বাংলা মেডিকেল জিপিটি, এন্ডোমেট্রিওসিস স্ক্রিনিংয়ের জন্য অ্যাপস, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও আলঝেইমার স্ক্রিনিং ইত্যাদি প্রকল্প নিয়ে কাজ করছেন।
২৪ ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...