২৪ঘণ্টা অনলাইন : ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালায়নের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। নানা ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে বৈঠক না হওয়া নিয়ে একাধিকবার দুই দেশের মিডিয়ায় নানা ধরণের তথ্য প্রকাশিত হয়েছে। এতে আলোচনাও হয়েছে বিস্তার। তবে ফলাফল তার কাঙ্ক্ষিত রূপটি দেখেনি। তাতে অনেকের মনে প্রশ্ন ছিল, কবে হবে মোদি ও ড. ইউনূসের বৈঠক? তবে এবার সেই কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, আগামী ৪ এপ্রিল বিমসটেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার।মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।
ইন্দ্র মণি পান্ডে বলেন, ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা নির্ভর করে দুই দেশের ওপর। যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্র মনির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।
২৪ঘণ্টা/এআর
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।