স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইওকে প্রধান উপদেষ্টা
২৪ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি পরিচালনা করছে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা কামনা করেন।তিনি বলেন, ‘আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ঢাকা সফরে এসে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত করার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেন।’
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার চুরি হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি বলেন, ‘আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান।’ উত্তরে বিল উইন্টার্স স্ট্যান্ডার্ড চার্টার্ড তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে বলে আশ্বাস দেন।
২৪ঘণ্টা/এআর
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।