শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন 

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৩:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মেধা পরীক্ষায় স্থান করে নেওয়া ১৫২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর উত্তরাঞ্চল। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ-উল্লাসময় উৎসবে বিভিন্ন শ্রেণীর ২১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে, ১৮ জনকে এ গ্রেডে, ১৬ জনকে বি গ্রেডে, ৩৪ জনকে সি গ্রেডে এবং ৬৩ জন শিক্ষার্থীকে ডি গ্রেডে বৃত্তি দেওয়া হয়েছে।

শীতের সকালে রাজধানীর বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের  শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। বিপুল উদ্দীপনার এই আয়োজন ক্রমেই আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উত্তরাঞ্চলের সভাপতি মুফতি শাহ আলম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমূখি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বরেণ্য সাংবাদিক এস এম আবুল হোসেন, ২৪ঘণ্টা টিভির সম্পাদক আরিফ সোহেল, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা ড. ইসরাত নাসিমা হাবীব এবং সংগঠনের সাধারণ  সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস আহমেদ খান।

প্রধান বক্তা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতা হিসেবে প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা ডক্টর ইসরাত নাসিমা হাবীব বলেন, শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে। তাদেরকে আন্তরিকভাবে সময় দিতে হবে। অন্যান্য বক্তারা শিশুদেরকে অপ্রয়োজনে ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল, ল্যাপটপ কম্পিউটার থেকে দূরে রাখার জন্য পরামর্শ দেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোহাম্মদ মিরাজ হুসাইন,আব্দুল মাজেদ সরকার,মোহাম্মদ সোহাগ মিয়া সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি উপহার তুলে দেওয়া হয়।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...