শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসি’র

প্রকাশিত - ০৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৩৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এ কথা বলেন।শিগগিরই ইউজিসিতে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিজ উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে এই সভার আয়োজন করে কমিশনের রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয় সমূহের গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ইউজিসি’র সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এসব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন।

সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেওয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, একাডেমিয়া ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার করা, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার, প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...