শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোগ প্রতিরোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক

প্রকাশিত - ০৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : গবাদিপশু উৎপাদনে সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতা আরো জোরদার করেছে ঢাকা ও ডেনমার্ক।

এই লক্ষ্যে, বাংলাদেশ ও ডেনমার্ক রোববার রাজধানীতে সরকারের সঙ্গে সরকারের (জি-টু-জি) সহযোগিতা চুক্তি সই হয়েছে। বিশ্বব্যাপী এএমআর একটি প্রধান স্বাস্থ্য হুমকি, ২০১৯ সালে বাংলাদেশে এএমআর’র কারণে ২৬,২০০ এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের আরো সতর্ক ব্যবহারের লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য হুমকি মোকাবেলায় এই অংশীদারিত্বের অংশ হতে পেরে ডেনমার্ক সম্মানিত। রাষ্ট্রদূত বলেন, সচেতনতা বৃদ্ধি এবং অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত জনগোষ্ঠী নিশ্চিত করার মাধ্যমে প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমানোর লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার বলেন, ‘এই চুক্তি খাদ্য ও কৃষি খাতে উভয় দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে। ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করবে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...