২৪ঘন্টা অনলাইন : তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। এ অবস্থায় করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ অতিষ্ঠ হয়ে তাদের উঠিয়ে দেবে।
সোমবার বিকেলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের তার সঙ্গেও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা সচিব বলেন, “আমাদের দুজন যুগ্ম সচিবকে আমরা পাঠিয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”
আন্দোলনের বিষয়ে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ কী বলছে, জানতে চাইলে তিনি বলেন, “সাত কলেজেরে প্রিন্সিপালের সঙ্গে আমি বসেছিলাম। টেলিফোনে তো সবসময় কথা হচ্ছে। তারা সবাই চান, শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠানগুলোতে আসুক। ৯০% শিক্ষার্থীই আন্দোলনের সঙ্গে জড়িত না। তারাও চায় যেন শিক্ষার পরিবশে অব্যাহত থাকে।”
তাহলে এটি গুটি কয়েক শিক্ষার্থীর আন্দোলন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, “সেটি আপনাদের বুঝে নিতে হবে। আমি এটির বিশ্লেষণ দিতে পারব না।” সাত কলেজ নিয়ে গঠিত কমিটিকে তিতুমীরের বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অবরোধ ঠেকাতে সরকারের অবস্থান জানতে চাইলে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে সবারই নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। জনগণই একসময় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে। এরা শুধু আইনশৃঙ্খলা বাহিনী না, সাধারণ মানুষকেও অতিষ্ঠ করে তুলেছে। দিনের পর দিন তাদের দাবি বেড়েই চলেছে। এটার পেছনে কারা আছে সেটিও জনগণ জানে।”
২৪ঘন্টা/এএ/
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।