শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে কি আসলেই প্রেশারের সমস্যা বাড়ে, যা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ০৯:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : শীতের সময় তাপমাত্রা কম থাকবে, এটাই স্বাভাবিক। দিনের বেলায় কিছুটা কম শীত অনুভব করলেও সন্ধ্যা বাড়তেই ঠান্ডা বেশি তীব্র হতে থাকে। এ সময় গরম ও মোটা কাপড় জড়াতে হয় গায়ে। আর যদি ঠান্ডা বাতাস বয়ে বেড়ায়, তাহলে সতর্কতার বিকল্প নেই।

এদিকে শীতের আবহাওয়া শুরু হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের অনেককেই বলতে দেখা যায়, শীত এলে ব্লাড প্রেশার বাড়ে। কিন্তু আসলেই কি শীতে রক্তচাপের সমস্যা বাড়ে? এ নিয়ে যখন নানা বিতর্ক, তখন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতার মেডিসিন বিশেষজ্ঞ রুদ্রজিৎ পাল। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

শীতে কি প্রেশার বাড়ে: এ ব্যাপারে চিকিৎসক রুদ্রজিৎ পাল বলেন, শীতের সময় অবশ্যই প্রেশার বাড়ে। নার্ভ ও হরমোনজনিত কারণেই প্রেশার বাড়ে। শীতের সময় নার্ভ সক্রিয় হয়ে পড়ে। আবার কিছু হরমোনও অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। এ কারণে রক্তনালী সংকুচিত হয়। রক্তনালী সংকুচিত হলে রক্তচাপ বাড়তে পারে। কম-বেশি সবাই এই সমস্যায় ভুগেন। এ জন্য যাদের রক্তচাপজনিত সমস্যা রয়েছে এবং বয়স ৬০-এর অধিক, তাদের শীতে এ ধরনের সমস্যা হতে পারে।

নীরব ঘাতক: উচ্চ রক্তচাপ আগে থেকে কোনো লক্ষণ জানান দেয় না। তবে ভেতরে ভেতরে ক্ষতি করে। এ কারণে হার্ট, কিডনি, চোখ ও ব্রেনের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে। আবার হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের মতো রোগ হওয়ারও আশঙ্কা থাকে। এ জন্য উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

কিছুদিন পরপর প্রেশার মাপা: প্রেশারের সমস্যা থাকলে কিছুদিন পরপর তা মেপে দেখতে হবে। কিন্তু অনেকেই প্রেশার মাপাকে অবহেলা করেন। ফলে সমস্যা দেখা দেয়। এ কারণেই একাধিক জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একবার বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত। এতে কোনো বড় ধরনের সমস্যা থাকলে তা আগেই বোঝা যাবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নেয়া সহজ হবে। এতে জীবনযাপনও অনেক পরিবর্তন হবে।

বাইরের খাবার নয়: শীতের সময় রাস্তায় রকমারি খাবারের দেখা মিলে। মুখরোচক কত ধরনের খাবার দেখা যায়। যা প্রায়ই খাওয়া হয় আমাদের। অথচ এসব খাবার খাওয়া ঠিক নয়। এসব খাবারে লবণের পরিমাণ বেশি থাকে, যা প্রেশার বাড়াতে সহায়তা করে। আবার বাসা-বাড়ির খাবারে লবণ ব্যবহার করলে তাতেও খেয়াল রাখতে হবে। লবণ-মশলাদার খাবার বেশি খাওয়া যাবে না। কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকলেও বাদ দিতে হবে।

অবশ্যই ব্যায়াম: গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় প্রেশারকে। এ জন্য প্রতিদিন ব্যায়াম করার কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে হাঁটাহাঁটি করা, সাঁতার কাটা বা সাইকেল চালানো যেতে পারে। এসব চর্চায় সহজেই সুগার কমবে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...