২৪ঘন্টা অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন।
আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপাচার্য বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি বলেন, ‘রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করেন।’তিনি শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। পরে জুলাই বিপ্লবের শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন উপাচার্য।
এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।
মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আমানুল্লাহ।
নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।
২৪ঘন্টা /এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...