শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে সুস্থ থাকার ৭ উপায়

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঋতুগত কারণে এখন শীতকাল চলছে। এ সময় ঠান্ডা আবহাওয়া থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের গরম কাপড় পরিধান করা হয়। খাদ্যতালিকায়ও পরিবর্তন আনা হয়। শরীর গরম রাখবে এমন সব খাবার খাওয়া হয়। তবে আবহাওয়াজনিত কারণে এ সময় স্বাস্থ্যের অবস্থা কম-বেশি সবারই খারাপ হয়।

শীতে সুস্থ থাকা সবারই জরুরি। আর এই সুস্থ থাকার জন্য পরিশ্রমের প্রয়োজন। শীতকালে ছোট ছোট কিছু পরিশ্রম এবং একটু সতর্ক থাকলে সুস্থ থাকা সম্ভব। এ নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা ওয়েবসাইট ইনডাস হেলথ প্লাস। এবার তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক।

স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ: শীতে সুস্থ থাকার জন্য গোটা শস্য, চর্বিহীন মাংস, মাছ, মুরগি, লেবু, বাদাম, বীজ, ভেষজ ও মশলাসহ খাবার খেতে হবে। পাশাপাশি সবুজ শাক-সবজি ও তাজা ফলসহ সুষম খাদ্য খেতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে।

ব্যায়াম: শীতের পুরো সময় নিজেকে ফিট রাখার জন্য শারীরিক ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ। দৈনিক রুটিন অনুযায়ী যোগব্যায়াম বা যে কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ আপনাকে উষ্ণ রাখতে সহায়তা করবে। একইসঙ্গে ফ্লু ও সর্দি-কাশির মতো মৌসুমী অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

ত্বকের সমস্যা দূর: শীতে সবচেয়ে বেশি ভয় থাকে ত্বক নিয়ে। এ সময় প্রায় সবার ত্বকেই টান ধরে। আর যদি আগে থেকেই ত্বক ক্ষতিগ্রস্থ থাকে, তাহলে তো বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। এ জন্য ত্বক শুষ্ক ও চুলকানি, ঠোঁট ফাটা ও গোড়ালি ফেটে যাওয়া রোধে হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন নিতে হবে। এ জন্য ময়েশ্চারাইজিং, সান স্ক্রিন ক্রিম ইত্যাদি ব্যবহার করতে হবে।

পর্যাপ্ত পানি পান: শীতে ঠান্ডার কারণে অনেকেই কম কম পানি পান করেন। এ সময়ও পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হয় এবং নিজেকে হাইড্রেটেড রাখতে হয়। পানি শরীরের প্রক্রিয়াকে পরিষ্কার করতে ও বিষাক্ত পদার্থ অপসারণ করতে সহায়তা করে। আবার শরীরের কোষগুলোয় পুষ্টি বহন করতে ও তরল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

পর্যাপ্ত ঘুম: পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করে। স্ট্রেস হরমোন কর্টিসল দূর করে ও ক্যালোরি পোড়ায়। আবার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যথেষ্ট ঘুমের কোনো বিকল্প নেই।

ভিটামিন ডি গ্রহণ: শীতে বাইরে বের হয়ে হালকা রোদে নিজেকে মেলে ধরুন। এতে শরীর তার প্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণ করে নেবে। যা স্বাস্থ্য ও অনাক্রম্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। মেজাজ নিয়ন্ত্রণে ভিটামিন ডি প্রয়োজনীয় উপাদান।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: শীতকালীন রকমারি সতর্কতার মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যের হালনাগাদ জানা যায়। এ জন্য এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়। কারণ, ঠান্ডা আবহাওয়ায় হাঁপানি, গলা ব্যথা, ফ্লু, জয়েন্টে ব্যথা এবং হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বাড়ায়। যা থেকে রক্তচাপ বৃদ্ধি পায় ও হার্টে অধিকতর চাপ সৃষ্টি করে। এ জন্য আগেই সতর্ক থেকে শরীর সম্পর্কে জেনে রাখা উচিত।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...