শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মৃতশিশু জন্মানোর হার প্রতিরোধ সম্ভব

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৫   ১০:১৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মা হওয়ার উত্তেজনায় অনেক খুশি ছিলেন মৃদুলা। কিন্তু সন্তান জন্মের দুই ঘণ্টা আগে তার প্রচুর রক্তক্ষরণ হয়। মিথিলা (৩১) একটি মৃত শিশু প্রসব করেন।চিকিৎসকরা বলছেন, যেকোনো কারণে হঠাৎ রক্তক্ষরণ হলে এবং চিকিৎসা পেতে দেরি হলে মৃতশিশু জন্মাতে পারে। এমনকি মায়েরও প্রাণ চলে যায়। তাই সাবধান থাকা প্রয়োজন।

মৃতশিশু জন্মানোর কারণ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক এবং সেন্ট্রাল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা দেওয়ান বলেন, ‘মৃতশিশু জন্মানোর অনেক কারণ রয়েছে। এর মধ্যে কিছু অভ্যন্তরীণ, কিছু রয়েছে গর্ভকালীন জটিলতা। সাধারণভাবে বলতে গেলে, মায়ের পেটে ভ্রুণ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ ঠিক থাকা প্রয়োজন। এ জন্য গর্ভবতী মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড, হিমোগ্লোবিন, অ্যালবুমিন ইত্যাদি নিয়ন্ত্রণে না থাকলে ভ্রুণের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং এসব কারণে মৃতশিশু জন্মানোর ঝুঁকি বাড়ে। প্রসবের পূর্বে মায়ের কোনো কারণে রক্তক্ষরণ হলে, প্রি-একলাম্পশিয়া, ভাইরাল ইনফেকশন বা প্রসবের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কিংবা প্রসবের সময় প্রয়োজনীয় সাপোর্ট না থাকলে মৃতশিশু জন্মাতে পারে।’

তিনি আরও বলেন, ‘জরায়ুতে পানির মধ্যে শিশু থাকে। সেখানে অনেক সময় পানি কম থাকে বা পানি ভেঙে পড়ে যায়। সেক্ষেত্রেও জন্মানোর আগেই শিশু পেটে মারা যেতে পারে। এখনও আমাদের দেশে শতকরা ৪৮ ভাগ ডেলিভারি বাড়িতে হয়। এতে নানা জটিলতা তৈরি হয় এবং এভাবেও মৃতশিশু জন্মাতে দেখা যায়। প্রশিক্ষিত চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ছাড়া ডেলিভারি করা ঠিক নয়।’

মৃতশিশু জন্মানোর কারণ অনুসন্ধান এবং তা প্রতিরোধের জন্য সম্প্রতি সরকার এবং ইউনিসেফ একসাথে কাজ করছে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতার আলোকে ‘ইউনিসেফ’-এর কৈশোর ও মাতৃস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিশেষজ্ঞ আবু সাদত মো. সায়েম বলেন, ‘আগে মৃতশিশু জন্মানোর বিষয়টি রেকর্ড হতো না। চলতি বছর থেকে এটা রেকর্ড হচ্ছে। মূলত দুটি কারণে এটা রেকর্ড হতো না। এক. কুসংস্কার এবং দুই. মৃতশিশু জন্মালে ওই মা এবং তার পরিবারকে সমাজ ভালো চোখে দেখে না। সমাজে তারা নেতিবাচকভাবে চিহ্নিত হন। এ জন্য অনেক সময় মৃত শিশু জন্মালেও তা স্বীকার করা হতো না। বলা হতো শিশুটি জন্মের পরপরই মারা গেছে, কিংবা জন্মের পর কিছুক্ষণ বেঁচে ছিল, সে শ্বাস নিয়েছে। কিন্তু কোনো কারণে পরে মারা গেছে। ফলে শিশুটির মৃত্যু নবজাতকের মৃত্যু হিসেবে রেকর্ড হতো।’

তবে দ্রুত চিত্র বদলাচ্ছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ‘মাতৃস্বাস্থ্য কর্মসূচি’র প্রোগ্রাম ম্যানেজার ডা. আজিজুল আলীম। তিনি বলেন, ‘ম্যাটারনাল অ্যান্ড পেরিনেটাল ডেথ সার্ভিলেন্স অ্যান্ড রেসপন্স (এমপিডিএসআর)- কর্মসূচিতে বর্তমানে মৃতশিশুর বিষয়টি যোগ করা হয়েছে। এটি এখন ৪৮টি জেলায় কাজ করছে। শিগগিরই তা ৬৪টি জেলায় কার্যকর হবে। জেলা, থানা এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যায়েও মৃতশিশু জন্মালে তার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট ফরমেট পূরণ করে জাতীয় পর্যায়ে তা পাঠানো হয়। ২০৩০ সালের মধ্যে মৃতশিশু জন্মানোর এই হার ১০-১২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে। যা এসজিডির সাথে যুক্ত হবে।’

তিনি আরো বলেন, “সন্তান নেওয়ার আগে একজন মায়ের পূর্ব প্রস্তুতিও প্রয়োজন। এ জন্য আমরা কাউন্সিলিংয়ের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। সরকার এটি গ্রাম পর্যায়েও শুরুর কথা ভাবছে। মৃতশিশু জন্মানো প্রতিরোধের জন্য সরকার ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি’ বাড়ানো এবং ‘প্রসবপূর্ব চেকআপ’কেও গুরুত্ব দিচ্ছে।’

তবে সচেতনতার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। ডা. ফারহানাও কাউন্সিলিয়ের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এতে মায়েরা আগে থেকে সচেতন হতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘এটা শুধু গর্ভবতী মায়ের একার বিষয় নয়। এর সাথে জড়িত বহু বিষয়। এটা প্রতিরোধ করতে হলে গর্ভকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই নিয়ম অনুযায়ী চেকআপ করতে হবে এবং বাড়িতে ডেলিভারি না করে হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং এসব প্রতিষ্ঠানে ডেলিভারির প্রয়োজনীয় সাপোর্ট থাকতে হবে। তাই এ বিষয়ে পরিবার এবং সরকারকে যত্নশীল হতে হবে।’

সর্বোপরি, গর্ভবতী মায়ের সচেতনতা এবং পরিবার ও সরকারের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে মৃতশিশু জন্মানোর হারকে রুখে দেয়া সম্ভব বলে মনে করে সংশ্লিষ্ট সকলে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার গুরুত্বের কথাও তারা তুলে ধরেন।
২৪ঘন্টা/এআর
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...