২৪ঘন্টা অনলাইন : দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান ও অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অধ্যাপক শাবনাজ আমিন ও সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
২৪ঘন্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...