শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে ছড়াচ্ছে এইচএমপিভি ভাইরাস, যা জানা দরকার

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৮:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : করোনা মহামারির পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। চলতি জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে।

ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্যসংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি।

জানা গেছে, বর্তমানে চীনে যে এইচএমপিভি সংক্রমণ হয়েছে, তা চেনা ও ভালোভাবে জানা ভাইরাসের সংক্রমণ, যা গত কয়েকশ বছর ধরে মানুষকে সংক্রামিত করছে।

অস্ট্রেলিয়ার ফ্লিনডারস বিশ্ববিদ্যালয়ের রোগ বিশেষজ্ঞ জ্যাকলিন স্টিফেন্স বলেছেন, ''শীতের সময় এই সংক্রমণ খুবই সাধারণ ঘটনা। শিশুরা যে বেশি করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে, সেটাও নতুন কোনো ঘটনা নয়। সাধারণত এই ভাইরাসে সংক্রমণের ফলেই শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ হয়।''

ফ্লিনডারস বিশ্ববিদ্যালয়ের আর এক বিশেষজ্ঞ জিন কার বলেছেন, ''করোনার তুলনায় চীনে এইচএমপিভি-র প্রাদুর্ভাব একেবারেই আলাদা ঘটনা। করোনা ভাইরাস একেবারেই নতুন ভাইরাস ছিল। মানুষের শরীরে তার প্রতিরোধ ক্ষমতা ছিল না।''

এইচএমপিভি হলো রেসপিরেটরি সিনসিয়া ভাইরাস(আরএসভি) পরিবারভুক্ত ভাইরাস। এর ফলে স্বল্পস্থায়ী সংক্রমণ হয়।আরএসভির মতো এইচএমপিভিও শীতের সময় হয়, তা দ্রুত ছড়িয়ে যেতে পারে।

২০০১ সালে ২১টি ডাচ শিশুর সংক্রমণের পর গবেষকরা এইচএমপিভি-কে চিহ্নিত করেন। এই ভাইরাসকে অনেক সময়ই আরএসভি হিসাবে ভুল করা হয়। কারণ, দুইটি ক্ষেত্রে একই ধরনের রোগলক্ষণ থাকে।

রোমানিয়ার ইরাসমাস মেডিক্যাল ইউনিভার্সিটির অ্য়ালবার্ট ওস্তাহাউস ডিডাব্লিউকে বলেছেন, ''পাঁচ বছরের বেশি বয়সিদের শরীরে সাধারণত এইচএমপিভি-র অ্যান্টিবডি থাকে।''  তিনি ও তার সহকর্মীরা গবেষণা করে দেখেছেন, এইচএমপিভি মানুষের দেশে কয়েকশ বছর ধরে আছে।

করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার তুলনায় এইচএমপিভি তুলনামূলকভাবে স্থিতিশীল। তার মানে এর মিউটেশন খুব তাড়াতাড়ি হয় না। যখন শরীরে প্রতিরোধ ব্যবস্থা কমে য়ায়, তখন এর সংক্রমণ বাড়ে।

অ্যালবার্ট বলেছেন, ''ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশন খুব বেশি হয়। এইচএমপিভি তুলনায় স্থিতিশীল। আমরা আরএসভি ও এইচএমপিভি-কে ১০-১৫ বছর ধরে দেখছি। তাদের খুব সামান্য পরিবর্তন হয়েছে। তবে কোনো বড় ধরনের পরিবর্তন এই ভাইরাসের মধ্যে দেখা যায়নি।''

আরএসভি-র মতোই এইচএমপিভি-ও শ্বাসযন্ত্রের উপরিভাব ও নিচের অংশে ছড়ায়। এর ফলে ঠান্ডা লাগা, কাশি, জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকে।

অন্য ভাইরাসের মতো এইচএমপিভিও সংক্রামক। আক্রান্ত মানুষের হাঁচি, কাশি থেকে বাতাসে বাহিত হয়ে এই ভাইরাস অন্যদের সংক্রমিত করে। তাছাড়া স্পর্শ বা শারীরিক সংযোর কারণেও এই ভাইরাস অন্যের শরীরে যে পারে।যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ গুরুতর হতে পারে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...