শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ০৯:৪১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান শ্রেনীতে ভর্তি পরীক্ষার  আবেদন রোববার (৫ জানুয়ারি) শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা admission.sust.edu লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১,২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১,৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা শাবিপ্রবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।

আগামী মাসের ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় 'বি' ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ)। একই দিন বিকাল ৩ টায় 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর মধ্যে রয়েছে  মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্ত্বা, হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পৌষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০।

নিজস্ব পদ্ধতিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ৫টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আর্কিটেকচার (এ-১ ইউনিট) বিভাগের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...