শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিকদলগুলোর সঙ্গে কথা বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে: প্রেস সচিব

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ১০:৩৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  অন্তর্বর্তী সরকার জুলাই বিল্পবের ঘোষণাপত্রের খসড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিকদলগুলোর সাথে আলোচনা করবে এবং সে আলোকে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এটা নিয়ে সামনে রাজনৈতিকদলগুলোর সাথে আলাপ-আলোচনা হবে। সেই আলোকে ঘোষণাপত্র লেখা হবে।’

ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে কিছু দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তবে ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হয়। সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে ছাত্ররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ তিনি এই ঘোষণাপত্র তৈরির বিষয়ে অগ্রগতির কথা উল্লেখ করেন।

সাগর রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্ত:

সাগর রুনির হত্যাকাণ্ডের পুনঃতদন্তের কাজ দ্রুতগতি এগোচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য গত নভেম্বরে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এটা নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে এবং দ্রুতগতিতে কাজ হচ্ছে। নতুন করে ২৫/৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছে পিবিআই।’

শফিকুল আলম বলেন, ‘পিবিআই এটা নিয়ে কাজ করছে। আশা করছি উনারা একটা ভাল কাজ করতে পারবেন। এটা নিয়ে তারা প্রচুর শ্রম দিচ্ছেন।’

ভারত থেকে তিন দেশের ভিসাকেন্দ্র স্থানান্তর:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুরোধের প্রেক্ষিতে তিনটি দেশ বুলগেরিয়া, রুমানিয়া ও কাজাকস্তান ভিসাকেন্দ্র ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘অধ্যাপক ইউনূস ইউরোপীয় দেশগুলোকে অনুরোধ করেছিল-ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য কোনো দেশে আনার জন্য। এ বিষয়ে বেশ অগ্রগতি আছে। বুলগেরিয়া তাদের ভিসাকেন্দ্র ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে সরিয়ে আনার কথা জানিয়েছেন। ১২২ জান ছাত্রকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, রুমানিয়ার সাথে এ বিষয়ে কথা হয়েছে। দেশটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিসা দেয়ার কথা জানিয়েছে। কাজাকস্তান জানিয়েছে তারা ব্যাংকক থেকে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভিসা দেবে। এই তিনটি দেশ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে আগামীতে আরও কিছু ভাল খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আজাদ মজুমদার।

শেখ হাসিনার বিচার করা হবে:

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জনকে ধরে এনে তার বাবার হত্যার বিচার করে শাস্তি দিয়েছে। তার চেয়ে দ্বিগুণ গুরুত্ব দিয়ে শেখ হাসিনার বিচার করা হবে। কারণ হাসিনার পাপাচারের তো শেষ নেই। বর্তমান সরকারের আমলেই বিচার শেষ করার চেষ্টা চলবে। সম্ভব না হলে পরে যারা ক্ষমতায় আসবে তারা বিচার শেষ করবেন।

বিটিভিকে আরও শক্তিশালী করার উদ্যোগ:

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, পৃথিবীর প্রত্যেকটি দেশে একটা রাষ্ট্রায়াত্ত টেলিভিশন থাকে। রাশিয়া, ভারত, তুরস্ক, পাকিস্তান, চীন এসব দেশে তাদের রাষ্ট্রায়াত্ত টিভির পরিসর বাড়াচ্ছে। গ্রামের একটা সংবাদ হয়তো বেসরকারি চ্যানেল দেখাচ্ছে না কিন্তু রাষ্ট্রায়াত্ত চ্যানেল দেখাবে। রাষ্ট্রায়াত্ত টিভির একটা গুরুত্ব আছে। সেই বিবেচনায় বিটিভিকে আমরা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।

শফিকুল আলম বলেন, বিটিভি, বাসসসহ গণমাধ্যমগুলো যেন জুলাই স্পিরিট ধারণ করে তাদের প্রোগ্রামগুলো করে। তিনি জানান, গত ৫ মাসে বাংলাদেশের গণমাধ্যমে যে স্বাধীনতা ভোগ করেছে, এর আগে কখনও সেটি ছিল না।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।