শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীরা অনলাইনে সহজে টিকেট পেলে উপকৃত হবেন : উপাচার্য বিএসএমএমইউ

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৫   ০৯:২৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, রোগীদের কষ্ট লাঘবে অনলাইনে বহির্বিভাগের টিকেট সহজে প্রাপ্তির উপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকেট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকেট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে।

আজ বিএসএমএমইউ প্রশাসনের সঙ্গে আইসিটি সেলের এক সভা শেষে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ কার্যক্রম সম্পন্ন করা হলে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।

উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকেট প্রাপ্তি, অনলাইনে টিকেটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেয়াসহ এই সেবা কার্যক্রম সম্প্রসারণসহ সম্পূর্ণরূপে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...