শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:৩৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “মাদক কে লাল কার্ড” এবং “মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই" স্লোগানে মাদক বিরোধী ও সচেতনতামূলক র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যানারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে মাদকবিরোধী র‍্যালীটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। র‍্যালী শেষে সেখানে পথসভা করেন তারা।।

সভায় সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি দেয়া হয়। দাবিসমূহ হলো- মাদকাসক্তি প্রতিরোধে অতিদ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সেল গঠন করতে হবে, মাদক প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট সিস্টেম চালু করতে হবে এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এর অন্তর্ভুক্তি করতে হবে, ক্যাম্পাসের যেসব দোকানে ও পয়েন্টগুলোতে মাদকের সাপ্লাই দেয়া হয় সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং  মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ডিপার্টমেন্টে ও হলগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক কাউন্সিলিং সভার আয়োজন করতে হবে।

পথসভায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, "আগের প্রশাসনের একটা বড় ব্যর্থতা ছিল তারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে ভাবতো না। আমাদের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সম্পূর্ণ সচেতন। এমনকি নববর্ষের আগের দিনেও আমাদের প্রক্টরিয়াল টিম সম্পূর্ণ সজাগ ছিল। শিক্ষার্থীবান্ধব মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।"  

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, "কোন দেশের প্রধান শক্তি হলো তার যুবশক্তি। আর যুবশক্তিকে ধ্বংস করার জন্য প্রধান হাতিয়ার হল মাদক। দেশের অন্যান্য জায়গার মতো বিশ্ববিদ্যালয়ে মাদকের হার অনেক বেশি। ছাত্র জনতার অভ্যস্থানের পরবর্তী সময়ে নতুন ক্যাম্পাস তৈরিতে আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি। আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমি ছাত্রদের সকলকে মাদকের বিরুদ্ধে এগিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।"

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছেলে-মেয়ের শিক্ষা জীবন, ব্যক্তি জীবন ও ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই চাকরি, এই উপার্জনের সততা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য আমি কখনই একজন শিক্ষার্থীকে মাদকাসক্ত হতে দিতে পারিনা। একজন শিক্ষার্থীর মেধা আর মাদক একসঙ্গে যেতে পারে না, ফলে একজন মেধাবী মাদকাসক্ত দেশের সম্পদ হতে পারে না। তাই দল-মত নির্বিশেষে সকলে এ ধরণের সামাজিক সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে নিজেকে মাদকমুক্ত করুন এবং অন্যকে মাদকমুক্ত রাখুন।"
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...