শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের অস্বস্তি থেকে মুক্তি পেতে মৌরি খান

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে, বিশেষ করে ঐতিহ্যগত ওষুধে হজম সংক্রান্ত সমস্যা দূর করতে ব্যবহৃত হয়ে আসছে মৌরি। এই ছোট, সুগন্ধযুক্ত বীজে এসেন্সিয়াল অয়েল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা এটিকে পেটের অস্বস্তির জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার করে তোলে। মৌরির উপকারিতা পেতে কার্যকর উপশমের জন্য এটি সঠিকভাবে খাওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক পেটের অস্বস্তি থেকে মুক্তি পেতে মৌরি খাওয়ার সঠিক উপায়-

কাঁচা মৌরি চিবিয়ে খান
মৌরি খাওয়ার সবচেয়ে মৌলিক এবং কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হলো কাঁচা চিবিয়ে খাওয়া। খাওয়ার পরে এক চা চামচ মৌরি চিবিয়ে খেলে তা লালা উৎপাদনকে বাড়াতে সহায়তা করে। এতে এনজাইম রয়েছে যা হজমে সহায়তা করে। মৌরি খেলে তা পেট ফাঁপা এবং বদহজম দূর করার পাশাপাশি নিঃশ্বাসকে সতেজ করতে কাজ করে।

মৌরি পানি পান করুন
যারা কাঁচা মৌরি চিবানো খুব কঠিন বলে মনে করেন তাদের জন্য মৌরি পানি হলো সেরা বিকল্প। এক চা চামচ মৌরি একটি গ্লাসে প্রায় ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এই পানি পেট ফাঁপা, বদহজম এবং অ্যাসিড রিফ্লাক্স দূর করতে সাহায্য করতে পারে। খাবারের আগে বা পরে মৌরি পানি পান করলে তা হজমের উন্নতি করে, পেটের ক্র্যাম্প কমায় এবং প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসাবে কাজ করতে পারে।

মৌরি চায়ে চুমুক দিন
মৌরি খাওয়ার আরেকটি সহজ এবং প্রশান্তিদায়ক উপায় হলো মৌরি চা খাওয়া। মৌরি চা তৈরি করতে এক কাপ পানিতে এক চা চামচ মৌরি ৫-১০ মিনিট সেদ্ধ করুন, তারপরে ছেঁকে নিন এবং চুমুক দিন। স্বাদ এবং উপকারিতার জন্য মধু বা আদা যোগ করা যেতে পারে। এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং ভালো ঘুম নিয়ে আসে।

মধুর সঙ্গে মৌরি
যাদের আরও গুরুতর হজমের অস্বস্তি রয়েছে তাদের জন্য মধুর সাথে মৌরির সংমিশ্রণ একটি খুব কার্যকরী প্রতিকার হতে পারে। মধু তার ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি মৌরির সঙ্গে মিশে আরও ভালোভাবে কাজ করে। এক চা চামচ মৌরি গুঁড়া করে তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। হজমে সহায়তা করতে এবং পেট ফাঁপা কমাতে খাবারের পরে এই মিশ্রণটি খান।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...