শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত লাখের বেশি

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সদ্যবিদায়ী ২০২৪ সালে সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। তাদের মধ্যে এক লাখ ৪০ জনই সুস্থ হয়েছেন। বছরজুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গুবিষয়ক বিদায়ী বছরের এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

বছরের শেষ দিন গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। শেষ দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে ডেঙ্গু শনাক্ত এক লাখ এক হাজার ২১৪ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুরুষেরা। মোট আক্রান্তদের ৬৩ হাজার ৮৮৬ জনই ছিল পুরুষ, যা মোট শনাক্তের ৬৩ দশমিক ১ শতাংশ। আর নারী আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩২৮ জন, যা মোট শনাক্তের ৩৬ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর হারে সামান্য এগিয়ে ছিলেন নারীরা, মোট মারা যাওয়া ৫৭৫ জনের মধ্যে নারী ২৯৪ জন বা ৫১ দশমিক ১ শতাংশ আর পুরুষ ২৮১ জন বা ৪৮ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে রয়েছেন তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এ বয়সীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ২৮৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।

অঞ্চলভিত্তিক হিসাবে বছরজুড়ে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে মোট আক্রান্ত ২১ হাজার ২৫৪ জন। এরপরই রয়েছে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) অবস্থান, যেখানে মোট আক্রান্ত ১৮ হাজার ৭৪১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন।

এর বাইরে বরিশাল বিভাগে আট হাজার ৮০১ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, বিভাগে ১৫ হাজার ৪০৬ জন, গাজীপুর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে ৯ হাজার ৯৮৮ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৩৬২ জন, রাজশাহী বিভাগে তিন হাজার ৮৮৮ জন, রংপুর বিভাগে এক হাজার ৫০৯ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন।

শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বছরজুড়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যেখানে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটতে ১০৪ জন ও বিভাগে ৫১ জন মারা গেছেন।

এর বাইরে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম সিটিতে এক ও বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুশূন্য ছিল সিলেট বিভাগ।

মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে। ওই মাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া জানুয়ারিতে এক হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে মাসে ৬৪৪, জুনে ৭৯৮, জুলাইয়ে দুই হাজার ৬৬৯, আগস্টে ছয় হাজার ৫২১, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭, নভেম্বরে ২৯ হাজার ৬৫২ এবং ডিসেম্বরে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৪৫ জন।

তবে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মাসটিতে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে পাঁচ, মার্চে ছয়, এপ্রিলে দুই, মে মাসে ১২, জুনে আট, জুলাইয়ে ১৪, আগস্টে ৩০, সেপ্টেম্বরে ৮৭, অক্টোবরে ১৩৫ ও ডিসেম্বরে ৮৭ জন মারা গেছেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...