শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতে শীত, বাড়তে পারে কুয়াশা

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০৩:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন বছরের শুরু থেকে আবারও শীত জেঁকে বসতে পারে। মাসের প্রথম দিনের সকালে বাড়তে পারে কুয়াশা। উত্তরাঞ্চল ছাড়া দেশের বাকি এলাকায় কমতে পারে তাপমাত্রা। দেশের কয়েকটি এলাকায় আজ শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দু–তিন দিন শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গত ডিসেম্বর শীত যতটা পড়বে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা বেশ বেড়ে যায়। শৈত্যপ্রবাহও বিদায় নেয়। এর কারণ হিসেবে বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপের কথা বলছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ডিসেম্বর মাসে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে টানা শীত পড়েনি। তবে মাসের একেবারে শেষের দিকে এসে আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে বাড়তে শুরু করবে কুয়াশাও।

৩১ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ৩০ ডিসেম্বর তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সারাদেশের সর্বনিম্ন। সন্ধ্যার পর থেকেই হিমালয়ের কোলঘেঁষা এই জনপদে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাতভর ঝিরিঝিরি হিমেল বাতাসের সঙ্গে ঝরতে থাকে কুয়াশা। ৩১ ডিসেম্বর ভোরে বেড়ে যায় সেই কুয়াশার দাপট। এতে বেলা বাড়লেও দেখা যাচ্ছিল না সূর্য। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছিল। পঞ্চগড় শহরে আসা ভ্যানচালক জয়নাল হক (৪৫) বলেন, ‘আইজকা ঠাণ্ডাখান (শীত) খুপে বেশি নাগেছে। সকালে কুয়াশাতে কিচ্ছু দেখা যায় না। ভ্যান চালাইলে ঠাণ্ডাতে হাত-পাও অবশ হয় যাছে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ১ জানুয়ারি বুধবার দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরের জনপদে এর পরিমাণ বেশি থাকতে পারে। এতে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী শুক্র বা শনিবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। এতে শীতের অনুভূতি কমে যেতে পারে, বলেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।