শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমছে? চোখ ভালো রাখতে করণীয়

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চোখ খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। যা বিশ্বকে দেখতে সাহায্য করে থাকে আমাদের। চোখ না থাকলে পৃথিবীর আলো-ছায়া ও সৌন্দর্য, কিছুই দেখার সুযোগ হবে না। আবার নিজের দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজও সম্ভব হবে না। অর্থাৎ চোখের কোনো বিকল্প হয় না।

গুরুত্বপূর্ণ এই চোখের নানা কারণেই ক্ষতি হতে পারে। এর মধ্যে অন্যতম বয়সজনিত চোখের সমস্যা। এ ক্ষেত্রে দেখা যায় প্রেসবায়োপিয়া বা কাছের বিষয়বস্তু দেখতে সমস্যা হওয়া, ম্যাকুলার অবক্ষয় বা রেটিনার কেন্দ্রীয় অংশের ক্ষতি বা ছানির মতো সমস্যা। এ জন্য চোখের যত্ন নেয়া প্রয়োজন।

স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদানকারী ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে জানিয়েছে, বয়স বৃদ্ধির সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করে থাকে। এ জন্য চোখ ভালো রাখতে সতর্ক, সচেতন এবং স্বাস্থ্যকর জীবনযাপনে খেয়াল রাখতে হবে। এবার তাহেল চোখের স্বাস্থ্য ভালো রাখতে করণীয়গুলো জেনে নেয়া যাক।

স্ক্রিন টাইম সীমিত করা: চোখ ভালো রাখতে স্ক্রিন টাইমের ক্ষেত্রে ২০-২০-২০ নিয়ম মেনে চলতে পারেন। প্রতি ২০ মিনিটে ডিজিটাইল আই’র সমস্যা এড়াতে এবং দীর্ঘ স্ক্রিন ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি সমস্যা রোধে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরত্বের কিছুতে চোখ রাখুন।

সুষম খাদ্য বজায় রাখা: ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লুটেইন সমৃদ্ধ খাবার রাখতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায়। এছাড়া শাক-সবজি, মাছ, গাজর ও বাদাম খেতে হবে। এসবে থাকা পুষ্টি উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, রেটিনার স্বাস্থ্যের উন্নতি করে এবং ম্যাকুলার অবক্ষয় ও ছানির ঝুঁকি হ্রাস করে।

নিয়মিত ব্যায়াম: শারীরিক কার্যক্রম রক্ত সঞ্চালন উন্নত করে থাকে। এতে সঠিক অক্সিজেন সরবরাহ নিশ্চিতসহ চোখের রোগ প্রতিরোধে উপকার পাওয়া যায়। আবার শরীরের টক্সিন বের করে সুস্বাস্থ্য বজায় রাখতেও সহায়ক হিসেবে কাজ করে।

হাইড্রেটেড থাকা: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এতে চোখের আর্দ্রতা বজায় থাকবে। আবার শুষ্ক চোখের সিন্ড্রোমের ঝুঁকি হ্রাস করবে। যা বয়সের সঙ্গে খুবই সাধারণ হয়।

ধূমপান ত্যাগ করা: ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। কেননা, ধূমপান ছানি, ম্যাকুলার ডিজেনারেশন ও ড্রাই আই সিনড্রোমের ঝুঁকি বৃদ্ধি করে। এ জন্য যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান ছাড়তে হবে।

ঘন ঘন হাত ধোয়া: চোখে কখনো নোংরা হাত দিয়ে স্পর্শ করা যাবে না। এতে চোখের অনেক রোগ হয়। অনেক সময় নিজের অজান্তেই চোখে হাত দেয়া হয়। তাই চোখ ভালো রাখতে কিছুক্ষণ পরপর হাত ধুয়ে জীবাণুমুক্ত রাখতে পারেন।

সানগ্লাস পরা: সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করার শতবাগ ইউভি সুররক্ষাসহ সানগ্লাস ব্যবহার করুন। যা কিনা আপনার চোখে ছানি ও ম্যাকুলার অবক্ষয় করতে সহায়তা করে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...