২৪ ঘন্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চালু হওয়া শাটল বাস সার্ভিস শিক্ষাজীবনে নতুন মাত্রা যোগ করেছে । সার্ভিসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), সকল অনুষদের ডীন, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
পহেলা ডিসেম্বর থেকে সার্ভিসটি পুরোদমে চালু হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাস ব্যবহারের হার তুলনামূলকভাবে কম থাকলেও ক্রমাগত এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৩টি রুট নির্ধারণ করে ৩টি বাস দিয়ে শাটল সার্ভিস চালানো হচ্ছে। এ সকল রুটে সকাল সোয়া ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর বাস চক্রাকারে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্টপেজে পৌঁছে দিচ্ছে।
কোষাধ্যক্ষের নির্দেশে গত ৪ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ২ দিনের জন্য শাটল বাস ব্যবহার সংক্রান্ত একটি জরিপ চালানো হয়। জরিপে ৩টি শাটল বাসে ৩ জন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে বাস ব্যবহারকারীর সংখ্যা, রুট ভিত্তিক প্রতি ট্রিপে সময় নির্ধারণসহ যাবতীয় তথ্যাদি সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রতিটি গাড়ি সর্বোচ্চ ১৬টি রাউন্ড ট্রিপ দিতে পেরেছে এবং প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ১০০ জন শিক্ষার্থী শাটল সার্ভিসের সুবিধা ভোগ করছেন।পূর্বে শিক্ষার্থীরা এধরনের গুরুত্বপূর্ণ একটি সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল।
শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায়, শাটল বাস ব্যবহারে তারা অত্যন্ত আনন্দিত। জরিপে দেখা গেছে শাটল বাস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা এবং ক্লাসে যেতে অনেকটা আর্থিক সাশ্রয় লাভ করছেন। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ হয়েছে।
এছাড়াও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে ইনস্টিটিউটে যাতায়াতের জন্য প্রথমবারের মতো একটি নতুন রুট চালু করেছে। উক্ত রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি মিনিবাস প্রতিদিন ২টি আপ ও ২টি ডাউন ট্রিপ দিচ্ছে। প্রশাসনের এই তাৎক্ষণিক প্রচেষ্টায় উক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পূর্বে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য রিক্সা অথবা ভাড়ায় চালিত যানবাহন ব্যবহার করতেন শিক্ষার্থীরা। বর্তমানে নীলক্ষেত মোড় থেকে অতি সহজেই শাটল বাস এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিনিবাস দ্বারা ক্যাম্পাসে যাতায়াত করতে পারছেন।
২৪ঘন্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...