শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেলেন ডা. আতিকুল

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৪   ০৯:৫৩ পিএম
webnews24

গোপালপুর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলোর ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী গ্রামের কৃতি সন্তান এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ আতিকুল ইসলাম অধ্যাপক হিসাবে পদোন্নতি পেলেন। তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিটিউটের সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। ডা. আতিকুল ১৯৭০ সালের ১ জানুয়ারী নিজ গ্রামে জন্মগ্রহন করেন। বাবা মোঃ মকবুল হোসেন সাদত সরকারি কলেজের গ্রাজুয়েট এবং একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ডা:  আতিকুলরা দুই ভাই দুই বোন। মাতা ফাতেমা বেগম একজন আদর্শ গৃহিনী। ডাঃ আতিকুল নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি ভিএম পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, নটরডেম কলেজ এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৯৪ সালে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে ডিসিএইচ, ২০০৩ সালে বিসিপিএস থেকে এমসিপিএস এবং ২০১০ সালে ঢাবি থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।

ডা. আতিকুল ইসলামের সহধর্মীনী অধ্যাপক ডা. শিউলী বেগম এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আতিকুল ইসলামের কনিষ্ঠ ভ্রাতা ড. মোহাম্মদ আমিনুল ইসলাম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেন। এরপর ইউরোপের সুইডেনের ডার্লানা ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা নেন। এরপর ডেনমার্ক ডিটিইউ থেকে ডক্টরেট ও পোস্ট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এ ভার্সিটিতে এসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত। ডা. আতিকুল নিজ গ্রাম সাফলাবাড়ী-লক্ষীপুরে  ধর্মীয় ও কারিগরী শিক্ষা বিস্তারের জন্য ১৯৯০ সালে একটি শিক্ষা ফাউন্ডেশন স্থাপন করেন।

ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন নামক  এ প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত মানের আবাসিক মাদ্রাসা পরিচালনা করা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর বৃত্তি প্রদান করা হয়। এটি উত্তর টাঙ্গাইলের সব চেয়ে বড় বৃত্তি প্রদান কর্মসূচি।  এতে স্বর্ণপদকপ্রাপ্ত ৩জন সুপার টেলেন্টফুল, ১৮জন টেলেন্টফুল, ৪২জন সাধারন গ্রেড এবং ১০জন টপারসহ মোট ৭৩জন মেধাবী বৃত্তি  পেয়ে থাকেন। ডাক্তার আতিকুল ও শিউলী দম্পতির এক ছেলে এক মেয়ে। মেয়ে শ্রাবনী আনান হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজে এবং ছেলে আহান আয়মান আতিক ধানমন্ডির মাষ্টারমাইন্ডে গ্রেড সিক্সে পড়াশোনা করে। ডাক্তার আতিকুল ঢাকার বিজয় স্মরণীর কিউর স্পেশালাইস হসপিটাল লিঃ, বাংলা মোটরের পদ্মা জেনারেল হসপিটাল লিঃ, ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার লালবাগ শাখা এবং কাঁটাবনের হোম কেয়ার হসপিটল লিঃ এ চিকিৎসা সেবার সঙ্গে জড়িত। আতিক-শিউলী দম্পতি অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় নিয়মিত দানখয়রাত করেন। স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতাও করে থাকেন। ডাঃ আতিকুল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিউিটের  অধ্যাপক হিসাবে পদোন্নতি পাওয়ায় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  

২৪ঘণ্টা/আসো 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...