শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত গাইলো উদীচী

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের সর্বত্র একযোগে জাতীয় সঙ্গীত গাইলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর প্রায় সব জেলা ও শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসাথে গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত। কেন্দ্রীয়ভাবে গতকাল শুক্রবার সকাল ১০টায় উদীচী চত্বরে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে উন্মুক্ত স্থানে জাতীয় ২৪ঘণ্টা অনলাইন : পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি। কর্মসূচির শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। তিনি বলেন, ‘জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারো দানে পাওয়া না। এটা আমরা অর্জন করেছি ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। আজ উদীচী সারাদেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করছে। প্রয়োজন হলে অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিকে একত্রিত করে বৃহত্তর কর্মসূচির ডাক দেবে। এরপর জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ সময় সমাবেশস্থলে উপস্থিত সবাই তাদের সাথে কণ্ঠ মেলান। এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মাগো ভাবনা কেন এবং তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানগুলো সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়।

এ আয়োজনে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক পটপরিবর্তনের পর একটা স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। উদীচী এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছে। আমরা কোনোভাবেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নস্যাৎ হতে দিতে পারি না। উদীচীর সাধারণ সম্পাদক আরো বলেন, কেউ কেউ জাতীয় পতাকা, জাতীয় সংগীতের পাশাপাশি সংবিধান পরিবর্তনের কথাও বলছেন। সময়ের পরিক্রমায় সংবিধানে নতুন কিছু ধারা যুক্ত হতে পারে। কিন্তু যারা একে পরিবর্তন বা পুনর্লিখনের কথা বলছেন, আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের যেকোনো সংকটে উদীচীর কর্মীরা সাংস্কৃতিক কর্মকা- নিয়ে রাস্তায় থেকেছে জানিয়ে অমিত রঞ্জন দে আরো বলেন, এখনো যে কোনো আঘাত আসুক না কেন বা মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকা- সংগঠিত হোক না কেন, উদীচী সাংস্কৃতিক কর্মকা-ের মধ্য দিয়ে তার সংগ্রাম অব্যাহত রাখবে।

রাজধানীর আয়োজন ছাড়াও রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, সুনামগঞ্জ, নরসিংদীসহ দেশের আরও কিছু জেলা এবং শাখায় উদীচীর উদ্যোগে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানান ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই হীন চক্রান্তের প্রতিবাদ করেছে তারা। একই সঙ্গে এসবের সঙ্গে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।