শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
উদ্বেগ প্রকাশ চিকিৎসক নেতৃবৃন্দের

ডেন্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্সের ওপর হামলা

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৪   ০৬:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বনামধন্য ডেন্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো: ওয়াহিদুল ইসলাম প্রিন্সের উপর হামলা এবং তার চেম্বারে উশৃংখল যুবকদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ। ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৬ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জ শহরের স্টেশনরোড খরমপট্রি এলাকার চেম্বারে প্র্যাকটিসের শেষ পর্যায়ে রাত আনুমানিক ১১ টায় একদল উশৃংখল যুবক চাঁদার দাবীতে অতর্কিতে হামলা চালায়। তারা যখন অতর্কিতভাবে চেম্বারে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে, তখন তিনি ঘটনার আকম্মিকতায় হতচকিত হয়ে বলতে থাকেন- কি হয়েছে,আপনারা কারা, কেন আমাকে অসম্মানিত করছেন। আপনাদের কাছে দোহাই লাগে, আমাকে এভাবে অসম্মানিত করবেন না। আমার অপরাধ কি। এ ধরনের কথা বলার সময় তারা এগুলো ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দেয়। সেই মুহূর্তে খবর পেয়ে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পরদিন তারা আবারো সংগঠিত হয়ে তার অনুপস্থিতিতে চেম্বার ভাংচুরের হুমকী দিয়ে তার বোন হতে ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। তিনি মিডিয়া কে জানান, আমার ধারনা দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কতিপয় দুষ্কৃতিকারী কিশোরগঞ্জে আমার দীর্ঘ ১৬ বছরের অর্জিত চিকিৎসা পেশায় ঈর্ষানিত হয়ে স্বার্থ হাসিলের আশায়  পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। একজন চিকিৎসক হিসেবে দু:খজনক এ ঘটনায় আমি হতচকিত হয়ে যাই। আমি কোন রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...