প্রভাত রিপোর্ট : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন আওয়ামী সরকারের সময় গুম ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। ছবি: টিবিএস আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন আওয়ামী সরকারের সময় গুম ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। গুম ও নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক- এ মানববন্ধনের আয়োজন করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। প্রথমবারের মতো গুম ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা কোন খোলা জায়গা বা বড় পরিসরে তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দেয়ার জন্য দাঁড়াতে পেরেছেন। নিখোঁজ ব্যক্তিদের ছবি, ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্বজনরা। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় ক্ষতিপূরণের দাবিও জানান তারা।
মানববন্ধনে ১১ বছর আগে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা আক্তার মুন্নি বলেন, 'আমার ছোট ভাই সূত্রাপুর থানার ছাত্রদল সভাপতি ছিল। প্রশাসনের লোক পরিচয় দিয়ে পল্লবী থেকে তাকে তুলে নিয়ে গেছে। তাদের সবার হাতে অস্ত্র ছিল। আজ ১১ বছর কোনো খোঁজ পাইনি'। তিনি আরও বলেন, 'গত ১১ বছর আমাদের আনন্দ ও উৎসব নেই। বাংলাদেশের স্বাধীন নাগরিকদের গুম করে নিয়ে যাবে, এতবড় সাহস হাসিনাকে কে দিয়েছে?' এ সময় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাজারবার ফাঁসি চান তিনি।
এই মানববন্ধনে নিখোঁজ আরেক ব্যক্তির স্বজন বলেন,'আমি অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, তিনি অনেকবার আমাদের সাথে এসেছেন, একাত্মতা প্রকাশ করেছেনÍ স্যার দয়া করে আমাদের জন্য কিছু একটা করুন। আমরা আর পারছি না। মানববন্ধনে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।