শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি নতুন শঙ্কা ভারতের রেড অ্যালার্ট

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৪   ০৭:৫০ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সৃষ্ট বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খোয়াই, মনু এবং ফেনী নদীর তিনটি পয়েন্টে পানির স্তর ইতোমধ্যেই বিপদসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা। এছাড়া কুশিয়ারা নদীর যে তিনটি পয়েন্টে বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেগুলোও কমে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও ভারতে বন্যার রেড অ্যালার্টের কারণে নতুন শঙ্কা দেখা দিচ্ছে। এদিন বিকালের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার কোথাও কোথাও অবস্থার অবনতির আশঙ্কা করছেন অনেকে।
সরকারি তথ্যমতে, গত কয়েকদিনের বন্যায় উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-প্র্বূাঞ্চলের অন্তত ১১টি জেলা কবলিত হয়েছে, যাতে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম জেলার মানুষ।
চারপাশে পানি, সারা দেশ থেকে সহায়তা নিয়ে ছুটে আসছে মানুষ। বন্যায় ধুঁকছে দেশের ১১ জেলা। বন্যা পরিস্থিতিতে শুরুতে থাকে মানুষ প্রাণী উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়ার চ্যালেঞ্জ। তারপর পানি নামা পর্যন্ত সমন্বিত প্রচেষ্টায় ত্রাণ আর নানাবিধ প্রয়োজন মেটে। আশ্রয়কেন্দ্রের মানুষের মন পড়ে থাকে ফেলে আসা ভিটের কাছে। যেকোনও বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গিয়ে কে কার ঘরে কী দেখবেন সেই আতঙ্ক থাকে। বিশেষজ্ঞরা বলছেন, ফিরে গিয়ে একদিকে স্বাস্থ্যবিধি মানা, আরেক দিকে পুনর্বাসনের লড়াই। পানি বাড়তির সময় যে পরিমাণ মনোযোগ ও সাহায্য তারা পান, ফেরার পর কেউ মনে রাখে না। তখন শুরু হয় আসল লড়াই।
বন্যা পরবর্তী চ্যালেঞ্জগুলো জানতে চাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ম ইনামুল হক বলেন, অবকাঠামো ও পুনর্বাসনের চ্যালেঞ্জই প্রধান হয়ে সামনে দেখা যায়। বেশিরভাগ ঘরবাড়ি ভেঙে গেছে, যত শিগগিরই সম্ভব সেগুলো পুনর্নিমাণ করা দরকার। একইসঙ্গে খাল যে কয়টা আছে বন্যার কারণে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা থাকে, সেসব দ্রুত খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন করতে হবে। কারণ এ বছরের মতো বন্যা শেষ হয়ে গেছে বলা যাচ্ছে না।
পুনর্বাসন বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, যেসব এলাকা ভীষণভাবে আক্রান্ত হয়েছে সেসব জায়গায় সুষ্ঠু পুনর্বাসন জরুরি। যারা ত্রাণ সহায়তা নিয়ে কাজ করছে সেই তরুণরা ক্ষতিগ্রস্ত, দুস্থ, প্রান্তিক পরিবারগুলোর সঙ্গে থেকে তাদের দৈনন্দিন জীবন যাপনে ফেরানোর কাজটি শেষ করবেন সেই পরিকল্পনা থাকা দরকার। জাতি হিসেবে আমাদের ঐক্য দেখতে পেয়েছি আমরা। এখন পুনর্বাসন কাজে মনোযোগ দিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত বন্যায় দূষিত পানি বাড়ির আঙ্গিনাসহ ঘরের ভেতরে রোগজীবাণু ছড়াতে পারে। সেদিকে সতর্ক থাকার পাশাপাশি ঘরের মেঝে, ফার্নিচার, দরজার হাতল এবং পানির কলগুলো জীবাণুমুক্ত করা আবশ্যক। ঘরে যেন বায়ু চলাচল করতে পারে, সেদিকে নজর দিতে হবে। তা না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষ।
আক্রান্ত এলাকায় বীজ সরবরাহের পরিকল্পনার কথা জানিয়ে প্রাকৃতিক কৃষির কৃষক ও সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, কোন গ্রামে কৃষকদের কোন ধরনের বীজ দরকার হবে সেটা জেনে নিয়ে যেন আমরা আমাদের সাধ্যমতো সরবরাহ করতে পারি সেই প্রস্তুতি নিচ্ছি।
পানি নেমে যাওয়ার পরে কৃষিক্ষেত্রে করণীয় জানতে চাইলে তিনি বলেন, প্রথমত বন্যাকে কৃষির জন্য ইতিবাচক হিসেবে ভাবতে শিখতে হবে। দীর্ঘদিন বন্যা হয়নি এমন এলাকায় বন্যা হওয়া মানে মাটি উর্বর হবে। পানি চলে যাওয়ার পরে এই কাদার মধ্যেই বপন করা যায় এমন আমন চাষের সুযোগ নিতে হবে। এই মাটিতে মাসকলাইয়ের ফলন ভালো হবে। যত রকমের শাক-সবজি আছে সেগুলো কাদামাটিতে খুব ভালো হবে। পানি নামবে, মাটি শুকাবে, তারপর চাষের ব্যবস্থা হবে এই ধারণা থেকে বের হয়ে এই মাটিকে কীভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতে হবে। আর পানি নামার পরে ছোট ছোট ডোবাগুলোতে প্রচুর দেশি পোনা ডিম থাকবে, সেগুলোর পরিচর্যা কীভাবে করা যায় মৎস বিভাগ সেটা ভেবে দেখতে পারে। বিষ দিয়ে সব মেরে, তারপর পানি উপযোগী করে পোনা ছাড়ার ব্যবস্থার মতো সেকেলে ভাবনা দূর করে এই সুযোগ কাজে লাগাতে হবে। একইসঙ্গে গবাদিপশু পুষ্টিহীন হওয়ার একটা শঙ্কা থাকে, সেদিকে নজর দিতে হবে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।