শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা বন্ধের দাবিতে রিকশাচালকদের সমাবেশ

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৯:০৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন পায়ে চালিত রিকশাচালকরা। পরে তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। এর আগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশাচালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘অবৈধ অটোরিকশা চলতে দেয়া হবে না, চলবে না চলবে না অটোরিকশা চলবে না, বাংলাদেশে বৈষম্য মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দেয়ার সময় বিক্ষোভরত রিকশাচালকরা বলেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না। কিন্তু এখন রাস্তায় অটোরিকশা চলার কারণে আমরা কোনও ভাড়া পাচ্ছি না। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।
রিকশাচালকরা আরও বলেন, ভাড়া না পেলে আমাদের সংসার কীভাবে চলবে। আমরা তো নিয়ম মেনে কষ্ট করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু ব্যাটারিচালিত রিকশাওয়ালারা কোনও নিয়মনীতির তোয়াক্কা করে না। আমরা চাই সরকার আগের মতো নিয়ম করুক।
এদিকে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা রিকশাচালকরা দুপুর ১২টার দিকে আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যায়। পরে দুপর ১টার পর আবার ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন শুরু করে শাহবাগে। তারাও সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবি জানান। প্যাডেলচালিত রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। ফলে প্যাডেল রিকশা চালকরা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবেন। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশামালিক ঐক্যজোটের আয়োজনে অবস্থান কর্মসূচিতে রাজধানীর রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।