শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাজপথ যেন দাবি আদায়ের মঞ্চ

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৪৪ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ঢাকার রাজপথ যেন এখন দাবি আদায়ের মঞ্চ। প্রতিদিনই কোনও না কোন পেশাজীবী সংগঠন রাজপথে নামছে। বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পরছে, মিছিল করছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এই প্রবণতা বেড়েছে। বলা যায় রাজধানী ঢাকা দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে। সারাদেশের মানুষ জড়ো হচ্ছে ঢাকায়। উদ্দেশ্য দাবি পেশ এবং দাবি আদায়। সংগঠনগুলোর সভা সমাবেশে নাকাল হচ্ছে রাজধানীবাসী। সচিবালয় থেকে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও নিজেদের দাবি আদায়ে সমবেত হচ্ছেন আন্দোলনকারীরা। গতকাল রবিবারও এর ব্যতিক্রম ঘটেনি। কর্ম দিবসের প্রথম দিনেই বিভিন্ন দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা। এ কারণে ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকলে চাপ পড়ে রাজধানীর অন্য সকল সড়কে।
গতকাল রবিবার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণ, স্থায়ীকরণ, পুর্নবহাল, পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বঞ্চিতরা। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার, শিক্ষানবিশ আইনজীবী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কয়েক হাজার আনসার সদস্য জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় কদম ফোয়ারা মোড়ে তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় আন্দোলনকারী আনসারদের পক্ষ থেকে আলমগীর হোসেন সাগর নামে এক সমন্বয়ক বলেন, আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে যাচ্ছি না। আমাদের দাবি আদায়ের জন্য আমরা সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, আনসার সদর দফতর যেখানে যাওয়া দরকার সেখানেই যাবো। যা করা দরকার তা-ই করবো। কিন্তু দাবি পূরণ না হওয়া না আমরা যাচ্ছি না।
এদিকে প্রেসক্লাবের গেটের সামনে মানববন্ধন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার। তাদের দাবি, এসএইচভিদের চাকরি পুর্নবহাল ও স্থায়ীকরণ, ভাতা বিলুপ্ত করে বেতন ও উৎসব ভাতা দেয়া, সিভিএইচসির এমএইচভি সংক্রান্ত কার্যক্রম স্থগিত ঘোষণার নটিশ প্রত্যাহার।
একই স্থানে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। এখানকার কর্মসূচি পালন শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন। জাতীকরণের দাবিতে প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। তারা পল্টন থেকে প্রেসক্লাব অভিমুখে সড়ক বন্ধ করে রেখেছেন।
এছাড়া শিক্ষানবিশ আইনজীবীদেরও পাঁচ দাবিতে মানববন্ধন করতে দেখা গেছে। তাদের দাবিগুলো হলো,বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার পরীক্ষা পদ্ধতি সংস্কার, প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেয়া, বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ৪০ করা, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে নেয়া, বাংলাদেশ বৈষম্যবিরোধী শিক্ষানবিশ আইনজীবী ও ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে তারা এসব দাবি জানান।
এদিকে প্রেসক্লাবের সামনে এসব সংগঠনের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। পথচারীদের ভাষ্য, এতদিন কেউ কোনও দাবি জানায়নি। এখন সুযোগ পেয়ে যে যার মতো রাস্তা বন্ধ করে দাবি জানাচ্ছে। মনে হয় দাবি আদায়ের শহর এই ঢাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।