শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম স্পেশাল কেস (সি.আর.পি.) নম্বর ৫৪৩/২০২৬-এর রায়ে এ আদেশ দেন। একই মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, সাম্প্রতিক সময়ে আবাসিক ও অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সুনির্দিষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা না থাকলেও ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য মামলায় হাইকোর্ট বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা প্রতিষ্ঠায় যুগান্তকারী নির্দেশনা দেন।

আদালত বলেন, এসব নির্দেশনা কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, শিশুটির (১১ বছর ৪ মাস) বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে থাকতেন। শিশুটি মদনের পাথার বড়বাড়ী গ্রামের হযরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী পাশের জামে মসজিদের ইমামও ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

২০২৬ সালের ১৮ এপ্রিল শিশুটির মা বাড়িতে এসে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নেন। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ২৩ এপ্রিল মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

চিকিৎসা ও নিরাপত্তার জন্য শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে (সেফ হোম) পাঠানো হয়। সেখানে ৩ জুলাই শিশুটি একটি কন্যাসন্তান প্রসব করে। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। আদালতে এজাহার, ভিকটিমের জন্মসনদ ও সেফ হোমের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি দাখিল করা হয়।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরির ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদন। আদালতের নির্দেশে আসামি, ভিকটিম ও নবজাতকের নমুনা পরীক্ষা করে নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষককে শনাক্ত করা হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব ও কর্তৃত্বের অপব্যবহার করে আসামি অসহায় শিশুটির ওপর গুরুতর অপরাধ করেছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুসারে আদালত আরও নির্দেশ দেন, শিশুকন্যাটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে এবং রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা ও মাতার পরিচয়ে পরিচিত হবে। বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে সরকার ওই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা বাজেয়াপ্ত করতে পারবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।