শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০৩:৩১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

নাসির উদ্দীন নাসির বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরাতন প্রেম, সেটি হয়তো ধারণ করা জন্য সে হয়েতো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই’

তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সড়কের বেহাল অবস্থা এবং ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে আগামী ২১ নভেম্বরের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাত দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোটটি।