শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০১:৫৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হারুনুর রশিদ (৭৯) ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার ভাই, রায়পুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন ধরে তিনি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সড়কের বেহাল অবস্থা এবং ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে আগামী ২১ নভেম্বরের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাত দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোটটি।