শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের মস্তিষ্কে মানুষের তৈরি লাখ লাখ স্নায়ুকোষ প্রতিস্থাপন করেছেন।তাদের দাবি, এ গবেষণা মানুষের মস্তিষ্কের কার্যক্রম এবং সিজোফ্রেনিয়া, সেরিব্রাল পালসি ও ডিমেনশিয়ার মতো জটিল স্নায়বিক রোগ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। তবে প্রাণীর মস্তিষ্কে মানবকোষ যুক্ত করার এ গবেষণা নতুন করে নৈতিক বিতর্কও তৈরি করেছে।

ইঁদুরের মস্তিষ্কে মানুষের স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের মস্তিষ্কে মানুষের তৈরি লাখ লাখ স্নায়ুকোষ প্রতিস্থাপন করেছেন।তাদের দাবি, এ গবেষণা মানুষের মস্তিষ্কের কার্যক্রম এবং সিজোফ্রেনিয়া, সেরিব্রাল পালসি ও ডিমেনশিয়ার মতো জটিল স্নায়বিক রোগ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। তবে প্রাণীর মস্তিষ্কে মানবকোষ যুক্ত করার এ গবেষণা নতুন করে নৈতিক বিতর্কও তৈরি করেছে।

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ইঁদুরগুলোকে ‘এলিয়েন-কর্টিক্যাল মাউস’ নামে উল্লেখ করা হয়েছে। গবেষকেরা জিনগত পরিবর্তনের মাধ্যমে ইঁদুরের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ সেরিব্রাল কর্টেক্স ও হিপোক্যাম্পাসের বড় অংশের বিকাশ বন্ধ করে দেন। মস্তিষ্কের এসব অংশ চলাচল, শেখা, স্মৃতি, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত।

এরপর জন্মের দুই দিন বয়সে ইঁদুরগুলোর মস্তিষ্কের ফাঁকা জায়গায় মানব স্টেম সেল থেকে পরীক্ষাগারে তৈরি ক্ষুদ্র কোষগুচ্ছ বা ‘অর্গানয়েড’ প্রতিস্থাপন করা হয়। প্রতিটি অর্গানয়েডে ছিল প্রায় এক লাখ মানবকোষ।

পরীক্ষায় ২৯টি ইঁদুরের মধ্যে ২৫টির ক্ষেত্রে প্রতিস্থাপন সফল হয়। এতে ইঁদুরের প্রায় ১ কোটি ৪০ লাখ স্নায়ুকোষের জায়গায় যুক্ত হয় প্রায় ৪০ লাখ মানবকোষ।তিন মাসের মধ্যে প্রতিস্থাপিত মানব টিস্যু প্রায় পাঁচ গুণ বড় হয়। ইঁদুরের মস্তিষ্কের রক্ত সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ফাঁকা জায়গার ৯০ শতাংশের বেশি পূরণ করে এটি।

গবেষকেরা জানান, মানবকোষ যুক্ত ইঁদুরগুলো স্বাভাবিকভাবে হাঁটাচলা ও শব্দ করতে পেরেছে। গোলকধাঁধার পরীক্ষায় মানবকোষবিহীন ইঁদুরের তুলনায় এগুলো ভালো ফল করেছে। এতে ধারণা পাওয়া যায়, প্রতিস্থাপিত কোষ ইঁদুরের শেখার সক্ষমতায় ভূমিকা রেখেছে। তবে এর অর্থ এই নয় যে, ইঁদুরগুলো মানুষের মতো চিন্তা করতে পারে।

গবেষণায় কিছু মানব টিস্যুতে ভন ইকোনোমো নামের বিরল স্নায়ুকোষও তৈরি হয়েছে, যা সাধারণত মানুষ, বনমানুষ, তিমি ও হাতির মতো সামাজিক প্রাণীর মস্তিষ্কে দেখা যায়। তবে এ ধরনের গবেষণায় প্রাণীর চেতনা ও অনুভূতি তৈরির সম্ভাবনা নিয়ে নৈতিক প্রশ্ন রয়েছে। গবেষকেরা জানান, মানব স্নায়ুকোষ ছয় মাস বয়সে পৌঁছানোর আগেই পরীক্ষা বন্ধ করা হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ইভান্সও ভবিষ্যতে এ গবেষণার পরিধি ইঁদুরের মতো প্রাণীর মধ্যেই সীমিত রাখার পরামর্শ দিয়েছেন। সূত্র: আল-জাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...