শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০% সুপারি উৎপাদিত হয়। এছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে।এরই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে সুপারির। স্বল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে সুপারির আবাদ। এরইমধ্যে জেলার অনেক কৃষকই এখন নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন।

সাতক্ষীরায় ২৮ কোটি টাকার সুপারি বিক্রির প্রত্যাশা কৃষিবিভাগের

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন:

২৪ঘণ্টা অনলাইন: দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০% সুপারি উৎপাদিত হয়। এছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে।এরই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে সুপারির। স্বল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে সুপারির আবাদ। এরইমধ্যে জেলার অনেক কৃষকই এখন নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় পান উৎপাদনের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সুপারিও উৎপাদন হচ্ছে। গত বছর জেলায় মোট ১শ’ ৬০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছিল। চলতি বছরে জেলায় ১শ’ ৭০ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১০ হেক্টর বেশি জমিতে সুপারির আবাদ হয়েছে।এ বছর ১শ’ ৭০ হেক্টর জমিতে উৎপাদিত সুপারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭শ’ ৭১ মে.টন। যার বাজার মূল্য আনুমানিক ২৭ থেকে ২৮ কোটি টাকা। কেজি প্রতি শুকনো সুপারির বাজার দর ৩শ’ থেকে ৪শ’ টাকা। প্রতিটি সুপারি গাছে ৪ থেকে ৫ কেজি সুপারি উৎপাদন হয় বলে কৃষিবিভাগ জানিয়েছে।

জেলার তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক অরবিন্দু কুমার বলেন, তার তিন বিঘা জমিতে সুপারি বাগান রয়েছে। নারকেল বা অন্য ফসলি গাছগাছালির সাথে মূলত সুপারি গাছ লাগানো রয়েছে তার। বছরে তিনি তার বাগান থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকার সুপারি বিক্রি করেন। তিনি জানান, স্থানীয় ব্যাপারীরা পাইকারি দরে তার বাগান থেকে সুপারি নিয়ে যান। এসব গাছে ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তার গ্রামের আনেক কৃষক পান বরজের পাশাপাশি সুপারি বাগান করেছেন বলে জানান তিনি।জেলার একমাত্র পাইকারি সুপারি বিক্রির মোকাম তালা উপজেলার পাটকেলঘাটা বাজার। সেখানে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) হাট বসে।

জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ সুপারি বিক্রয়ের জন্য এ হাটে নিয়ে আসেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও পাশের জেলা যশোর ও খুলনা থেকে পাইকারি ব্যবসায়ীরা এ হাটে এসে সুপারি সংগ্রহ করেন।পাটকেলঘাটা বাজারের সুপারি বিক্রির আড়তদার হযরত আলী বলেন, প্রতি মঙ্গল ও শুক্রবার তার আড়তে ২০ থেকে ২৫ লাখ টাকার সুপারি বেচাকেনা হয়। জেলার বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা পাটকেলঘাটা থেকে সুপারি ও পান কিনতে আসেন।

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ের পান-সুপারি বিক্রেতা সিরাজুল ইসলাম জানান, সুপারি কাঁচা ও শুকনো দু’টিরই চাহিদা রয়েছে। প্রতিদিন তিনি প্রচুর পরিমাণ পান ও সুপারি বিক্রি করে থাকেন। পাটকেলঘাটা বাজার থেকে সপ্তাহে দুই দিন তিনি পান ও সুপারি পাইকারি ক্রয় করে এখানে নিয়ে এসে তা খুচরা বিক্রি করে থাকেন। কাঁচা সুপারি প্রতি হাজার ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে ক্রয় করছেন। এছাড়া শুকনো সুপারি কেজি প্রতি সাড়ে ৪শ’ টাকা পাইকারি দামে ক্রয় করছেন।সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, চলতি বছরে জেলায় ১শ’ ৭০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। এ পরিমাণ জমিতে উৎপাদিত সুপারির লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৭শ’ ৭১ মে.টন। যার বাজার মূল্য আনুমানিক ২৭ থেকে ২৮ কোটি টাকা।

তিনি আরো জানান, পান ও সুপারি আমাদের দেশের অর্থকরি ফসল। বছরে উল্লেখযোগ্য পরিমাণে সুপারি উৎপাদন হচ্ছে সাতক্ষীরায়। এখন অনেকে বাড়ির বসতভিটা ও পুকুর ধারে সুপারি বাগান করছেন, আবার কোনো কোনো কৃষক সাথী ফসল হিসেবেও সুপারির সঙ্গে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন। উপকূলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে সাতক্ষীরার কৃষকরা যেভাবে সুপারি চাষে এগিয়ে আসছেন, তাতে গ্রামীণ অর্থনীতিতে এ খাতের সম্ভাবনা আরও সুদৃড় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বেলে দো-আঁশ মাটি এবং ৫.৫ থেকে ৬.০ পিএইচ (pH) মান সুপারি চাষের জন্য সবচেয়ে উপযোগী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি সুপারি-১ ও বারি সুপারি-২ জাতগুলোর অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় এ জাতের সুপারি চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।