শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

বারি তে আন্তর্জাতিক আলু কেন্দ্রের শীর্ষ প্রতিনিধি দল

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১০:৩২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। ১৬ নভেম্বর দলটি বারিতে পৌঁছালে বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

এরপর বারির মহাপরিচালক ড. মো. মঞ্জ‍ুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন ও সাফল্যের চিত্র তুলে ধরেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত। সভায় বারির বিভিন্ন কেন্দ্রের পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিরা প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) এবং টিউবার ক্রপস রিসার্চ সেন্টারের টিস্যু কালচার ল্যাবরেটরি ঘুরে দেখেন। সেখানে গবেষণার অগ্রগতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।

পরিদর্শন শেষে বারির কাজ ও অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সফর কৃষি গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও গবেষণা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
জেলায় সবজি আবাদের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৩৫। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি। প্রতি কেজির গড় দাম ৩০ টাকা ধরে এই উৎপাদনের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।