হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার উদ্যাপিত হচ্ছে। অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জার মধ্য দিয়ে দেশের বিভিন্ন মন্দির ও এলাকায় চলছে উৎসবের আয়োজন। আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হবে অমাবস্যা তিথি।
২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : অশুভ শক্তির বিনাশ, শুভবোধের জাগরণ আর আলোর প্রত্যাশায় আজ রোববার শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের মন্দির ও ঘরে ঘরে পালিত হচ্ছে এই উৎসব।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন শ্যামাপূজা বা কালীপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শ্যামার আরাধনা করা হয়। শক্তির প্রতীক দেবী কালীর পূজার পাশাপাশি এদিন ঘরে ঘরে জ্বলে উঠবে অসংখ্য প্রদীপ। আলোকসজ্জা ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠবে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ।
দীপাবলি মূলত আলোর উৎসব হিসেবে পরিচিত। বাংলাদেশের বাঙালি হিন্দুদের কাছে এটি দীপাবলি নামে পরিচিত হলেও অবাঙালি হিন্দু সম্প্রদায়ের অনেকে একে দিওয়ালি বলে থাকেন। শ্যামাপূজা ও দীপাবলির এই আয়োজনকে অনেকে দীপান্বিতা কালীপূজাও বলেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্ধকারের ওপর আলোর, অকল্যাণের ওপর কল্যাণের এবং অশুভের ওপর শুভশক্তির বিজয়ের প্রতীক এই উৎসব। দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে বাঙালি, অসমিয়া ও ওড়িয়া হিন্দুরা অমাবস্যার এই তিথিতে কালীপূজা পালন করেন।
পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হবে এই তিথি। প্রচলিত রীতি অনুযায়ী, রাতের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে দেবী কালীর পূজা। একই তিথিতে অনেক ভক্ত লক্ষ্মীপূজার আয়োজনও করবেন।
উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসেবে সন্ধ্যায় বাড়ি, মন্দির ও শ্মশানে প্রদীপ জ্বালানো হবে। প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পালন করা হবে বিশেষ ধর্মীয় রীতি।
শ্যামাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির ও পূজাস্থানে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে থাকছে পূজার আয়োজন।
এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, তাতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজার ও পোস্তগোলা মহাশ্মশানসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আলোর সাজ, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।