শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে এআই।অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআই প্রযুক্তির সাহায্যে নকশা করা একটি ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা।

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৬   ১০:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে এআই।অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআই প্রযুক্তির সাহায্যে নকশা করা একটি ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওই রোগীর চিকিৎসায় ব্যবহৃত ভাইরাসটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র‍্যাডিক্যাল নিউমেরিকস। প্রতিষ্ঠানটির দাবি, চিকিৎসার উদ্দেশ্যে এআই দিয়ে নকশা করা ভাইরাস মানুষের শরীরে প্রয়োগের ঘটনা এটিই প্রথম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত এক রোগীর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে এই ভাইরাস ব্যবহার করা হয়েছে। ভাইরাসটি তৈরি করতে প্রতিষ্ঠানটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘ওমনি-১’ ব্যবহার করা হয়েছে।এই মডেল মূলত ব্যাকটেরিওফাজ বা ফাজ নামের বিশেষ ধরনের ভাইরাস নকশা করতে পারে। ফাজ মানুষের কোষে আক্রমণ না করে নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে সংক্রমিত ও ধ্বংস করে। প্রচলিত অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়লে গুরুতর সংক্রমণের চিকিৎসায় বিকল্প পদ্ধতি হিসেবে ফাজ থেরাপি নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে।

সাধারণত ফাজ থেরাপির ক্ষেত্রে রোগীর সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, এমন প্রাকৃতিক ভাইরাস খুঁজে বের করতে হয়। তবে র‍্যাডিক্যাল নিউমেরিকসের এআই মডেল অনুসরণ করেছে ভিন্ন কৌশল। নতুন কোনো ভাইরাস খোঁজার পরিবর্তে আগে থেকেই থাকা একটি ভাইরাসের নির্দিষ্ট অংশ পুনরায় নকশা করেছে এটি। এর উদ্দেশ্য হলো, সংক্রমণ ঘটানো নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে আরও নিখুঁতভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম ভাইরাস তৈরি করা। প্রতিষ্ঠানটির দাবি, এআইনির্ভর এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে রোগীর সংক্রমণের ধরন বিশ্লেষণ করে কয়েক দিনের মধ্যেই উপযোগী ভাইরাস তৈরি করা সম্ভব হতে পারে। এতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জটিল সংক্রমণের চিকিৎসায় নতুন বিকল্প খুঁজে পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রচলিত চিকিৎসায় কাজ না হলে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে, এমন একটি কর্মসূচির আওতায় রোগীর শরীরে ভাইরাসটি প্রয়োগ করা হয়। এর আগে রোগীর শরীর থেকে সংগ্রহ করা ব্যাকটেরিয়ার নমুনায় ভাইরাসটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল। র‍্যাডিক্যাল নিউমেরিকসের দাবি, পরীক্ষাগারে ভাইরাসের মিশ্রণটি নমুনায় থাকা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম হয়।

তবে চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার কী পরিবর্তন হয়েছে, সংক্রমণ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে কি না কিংবা রোগীর সুনির্দিষ্ট রোগনির্ণয় কী ছিল— এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখনো চিকিৎসাটির ফলাফল কোনো বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়নি।এআই দিয়ে ভাইরাস তৈরিতে সম্ভাবনার পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জীববিজ্ঞানের গবেষণায় এআইয়ের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করলেও এ প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউটের গবেষকেরা এআই ব্যবহার করে নতুন ধরনের ভাইরাস নকশার কথা জানান। তাদের তৈরি ভাইরাসগুলো পরীক্ষাগারে ই. কোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়েছিল। গবেষণায় এআই দিয়ে নকশা করা প্রায় ৩০০টি ভাইরাল জিনোম সংশ্লেষণ ও পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি কার্যকর ভাইরাস তৈরি করা সম্ভব হয়েছিল। তবে এই গবেষণার পরীক্ষা মানুষের শরীরে নয়, পরীক্ষাগারে ব্যাকটেরিয়ার ওপর পরিচালিত হয়েছিল।

গবেষকদের মতে, এআইয়ের মাধ্যমে নতুন ভাইরাস নকশা করার সক্ষমতা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে একই প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকর ভাইরাস তৈরির ঝুঁকিও তৈরি করতে পারে। স্ট্যানফোর্ডের গবেষকেরা তাই তাদের গবেষণায় মানুষ বা প্রাণীকে আক্রমণ করতে পারে, এমন ভাইরাসের পরিবর্তে ব্যাকটেরিয়াকে লক্ষ্যবস্তু করে এমন ভাইরাস তৈরির ওপর গুরুত্ব দিয়েছিলেন। সব মিলিয়ে, এআইনির্ভর ভাইরাস নকশার প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে মানুষের চিকিৎসায় এর কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আরও গবেষণা, পরীক্ষামূলক প্রয়োগ এবং কঠোর জীববৈজ্ঞানিক নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...