২৪ঘন্টা অনলাইন: প্রযুক্তি-সহায়ক জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় বাংলাদেশ মহিলা সমিতির গবেষণার তথ্য উপস্থাপিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ মহিলা সমিতির ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘Understanding and Addressing Technology Facilitated Gender Based Violence (TFGBV) in Bangladesh’ বিষয়ক গবেষণার তথ্য উপস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও ডিজিটাল রাইটসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন প্রধান গবেষক সায়েমা চৌধুরী, গবেষক ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম এবং উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার লিজা বেগম পিএসসি।
তথ্য উপস্থাপন করেন ডিজিটাল রাইটসের হেড অব রিসার্চ আবদুল্লাহ তিতির এবং বাংলাদেশ মহিলা সমিতির সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।
তথ্য উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রথম আলো পত্রিকার নাজনীন আখতার, দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী, বাংলাদেশ অ্যাফেয়ার্সের রীতা ভৌমিক, অ্যাডভোকেট সীমা বালা, ওয়াইডব্লিউ সিএ অব বাংলাদেশের খ্রীষ্টিনা দিয়া বালা, দেশ টিভির সুমনা সুমী, নারীপক্ষের সৈয়দা সালমা পারভীন, এফপিএবি’র লুৎফুন নাহার, ব্লাষ্টের উপদেষ্টা প্রিয়া আহসান, অ্যাকশনএইডের সিদরাতুল মুনতাহা, গণসাক্ষরতা অভিযানের সিজুল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাশেদুল ইসলাম এবং ব্লাষ্টের মণীষা বিশ্বাস প্রমুখ।
উক্ত গবেষণার তথ্য উপস্থাপন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দসহ প্রায় ৬৪ জন উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা সমিতির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।