শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খামার ও বাজারে দামের বড় ফারাক

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ১১:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অথচ প্রান্তিক খামারিরা সেই মুরগি বিক্রি করছেন ১৩৪ টাকা কেজি দরে। একইভাবে খামারে প্রতি ডজন ডিমের দাম ১০২ টাকা হলেও ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রয়মূল্যের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় লোকসানে পড়ছেন পোলট্রি খামারিরা।

খামারি ও ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির ক্ষেত্রে খামার ও খুচরা বাজারের দামের ব্যবধান কেজিতে ৫৬ টাকা। আর ডিমের ক্ষেত্রে প্রতি ডজনে এই ব্যবধান ৫৩ টাকা। ফলে উৎপাদক ও ভোক্তার মধ্যবর্তী বাজারব্যবস্থায় দামের এই পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রান্তিক খামারি শাফিউর রহমান জানান, চলতি সপ্তাহে তিনি প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩৪ টাকা দরে বিক্রি করেছেন। অথচ উৎপাদন খরচ ক্রমাগত বাড়ছে। গত দুই মাসে মুরগির খাবারের দাম বেড়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে ৫০ কেজির এক বস্তা খাবারের দাম ৩ হাজার ৭৮৫ টাকা। পাশাপাশি বেড়েছে ওষুধের দামও।

নিজের লোকসানের চিত্র তুলে ধরে শাফিউর রহমান বলেন, তিনি এক চালানে ১ হাজার ২০০টি মুরগি তুলেছিলেন। এর মধ্যে প্রায় এক হাজারটি বিক্রি করেছেন। ওই চালানেই তাঁর প্রায় ৫০ হাজার টাকা লোকসান হয়েছে। কিছু মুরগি মারা গেছে, আর প্রায় ৭০ কেজি মুরগি এখনো খামারে রয়েছে।

অন্যদিকে, ঢাকার বাজারে ব্রয়লার মুরগির দাম ওঠানামার পেছনে সরবরাহের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকার মুরগি ব্যবসায়ী আফজাল বলেন, কাপ্তান বাজারে মুরগির সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বেড়ে যায়। সেখানে রাত ও সকালের দরেও পার্থক্য দেখা যায়।

ডিম বিক্রিতেও বাড়তি লাভ নেই

ব্রয়লার মুরগির পাশাপাশি ডিম উৎপাদনেও বাড়তি ব্যয়ের চাপে রয়েছেন খামারিরা। লেয়ার খামারি আরিফুল ইসলাম জানান, তিনি প্রতি পিস ডিম ৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছেন। সে হিসাবে খামার পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় ১০২ টাকা।

অন্যদিকে, বুধবার (২১ অক্টোবর) ঢাকার বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৫৫ টাকায়। অর্থাৎ খামার ও খুচরা বাজারের মধ্যে প্রতি ডজনে দামের ব্যবধান ৫৩ টাকা।

আরিফুল ইসলাম বলেন, মুরগির খাবারের বস্তাপ্রতি দাম ৩২৫ টাকা বেড়েছে। বর্তমানে এক বস্তা খাবারের দাম ২ হাজার ৯০০ টাকার বেশি। ডিম বিক্রি করে উল্লেখযোগ্য লাভ থাকছে না; আয় দিয়ে মূলত উৎপাদন খরচ মেটাতে হচ্ছে।

সংশ্লিষ্ট খামারিদের মতে, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি এবং উৎপাদন খরচের তুলনায় কম দামে পণ্য বিক্রি করতে হওয়ায় তাঁদের আর্থিক চাপ বাড়ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে নতুন করে মুরগি তোলা, খাবার কেনা ও খামারের কার্যক্রম সচল রাখা কঠিন হয়ে উঠতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।