শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থাইরয়েড ক্যান্সারের ওষুধ সংকট, অপেক্ষায় রোগীরা

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ১০:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত রেডিওআয়োডিন ক্যাপসুলের সংকট দেখা দিয়েছে। গত এক মাস ধরে সরকারি সরবরাহ বন্ধ থাকায় অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় থেরাপি নিতে পারছেন না অনেক রোগী। এতে চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচারের পর রোগের ধরন ও অবস্থা অনুযায়ী রেডিওআয়োডিন থেরাপি দেওয়া হয়। এ চিকিৎসায় ব্যবহৃত ক্যাপসুলটি বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের অধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের মাধ্যমে সরবরাহ করা হয়। বেসরকারিভাবে এটি বিপণনের অনুমোদন নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রামের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৪ জন রোগী থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা নেন। ক্যাপসুলের সংকটের কারণে অস্ত্রোপচার করা রোগীদের আপাতত ওষুধের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য বলেন, বেশ কিছুদিন ধরে ক্যাপসুলটির সংকট চলছে। এরই মধ্যে ওষুধ সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে এবং আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই ক্যাপসুল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নাক, কান, গলা বিভাগে প্রতি মাসে গড়ে চার থেকে ছয়টি থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর রোগের ধরন অনুযায়ী রেডিওআয়োডিন থেরাপির প্রয়োজন হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালটির নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের এক চিকিৎসক বলেন, অস্ত্রোপচারের পর ক্যান্সারের কোষ ধ্বংস করতে এই থেরাপি দেওয়া হয়। প্রয়োজনীয় থেরাপি পেতে দেরি হলে রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত ফলোআপ ও সময়মতো চিকিৎসা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, রেডিওআয়োডিন থেরাপিতে তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ ব্যবহার করে নির্দিষ্ট ধরনের থাইরয়েড ক্যান্সারের অবশিষ্ট কোষ ধ্বংস করা হয়। তবে সব ধরনের থাইরয়েড ক্যান্সারে এ চিকিৎসা কার্যকর নয়। রোগের ধরন ও পর্যায় বিবেচনা করে চিকিৎসকেরা থেরাপির সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্টদের মতে, ক্যান্সার রোগীদের চিকিৎসা অব্যাহত রাখতে দ্রুত ক্যাপসুলের সরবরাহ স্বাভাবিক করা জরুরি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।