শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে প্রায় ৪৭ শতাংশ কিশোরীর: ইউনিসেফ

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৬   ০৭:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে প্রায় অর্ধেক কিশোরীর। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

শিশুবিবাহ বন্ধ, মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

তিন দিনের বাংলাদেশ সফর শেষে তিনি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তিনটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এগুলো হলো—শিশুবিবাহ বন্ধ করে মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

ঢাকার কড়াইল বস্তি পরিদর্শনের সময় রাসেল শিশু ও অভিভাবকদের কাছ থেকে দারিদ্র্য, শিক্ষার প্রতিবন্ধকতা এবং মৌলিক সেবার সীমিত সুযোগের কথা শোনেন। সেখানে বুশরা নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তাঁর দেখা হয়। ইউনিসেফের সহায়তায় পরিচালিত শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্যোগে বুশরা শিশুবিবাহ থেকে রক্ষা পেয়েছে বলে জানান রাসেল।

তিনি বলেন, মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে তাদের পাশাপাশি পুরো সমাজের ভবিষ্যৎও উজ্জ্বল হবে।

ইউনিসেফের মতে, শিশুবিবাহের কারণে অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। পাশাপাশি অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা এবং শিশুবিবাহের সুযোগ তৈরি করে এমন আইনি ফাঁকফোকর বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন ক্যাথরিন রাসেল। এ সময় তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক। তিনি সংস্থাটির সহায়তায় পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন।

রাসেল বলেন, সহিংসতা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা শিশুরা অনেক কিছু হারিয়েছে। তাদের যেন শিক্ষা থেকেও বঞ্চিত হতে না হয়। শরণার্থী শিশুদের পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া জনগোষ্ঠীর শিশুদের জন্যও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

ইউনিসেফ জানায়, বাংলাদেশে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, টিকাদান, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা। তবে মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় জরুরি সেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।