শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লুকিয়ে কথা শুনছে স্মার্টফোন, বুঝবেন যেভাবে

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আমাদের স্মার্টফোন বা স্মার্ট টিভি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে? আমাদের ব্যক্তিগত আলাপ আলোচনা ডিভাইসের মাধ্যমে পাচার করছে নাতো! 

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বা স্মার্ট টিভি ২৪ ঘণ্টা আপনার প্রতিটা কথা রেকর্ড করে ডেটা সেন্টারে পাঠাচ্ছে—বিষয়টি হুবহু তেমন নাও হতে পারে। তবে আপনার ডিভাইসের ভেতরে থাকা ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ বা কিছু অ্যাপ কিন্তু ‘ওয়েভ ওয়ার্ড’ শোনার জন্য মাইক অন রাখে। এর চেয়েও বড় কারণ হলো অ্যালগরিদম ও ডেটা ট্র্যাকিং। 

ডিভাইস কথা শুনছে কিনা বুঝবেন কীভাবে?

স্ক্রিনের ওপরে Privacy Indicators: আজকাল Android বা iPhone—উভয় ফোনেই মাইক বা ক্যামেরা চালু হলে স্ক্রিনের একদম ওপরের কোণায় একটি সবুজ বা কমলা রঙের ছোট বিন্দু জ্বলে ওঠে। আপনি কথা না বললে তবুও যদি ওই বিন্দুটি দেখতে পান, তবে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ মাইক ব্যবহার করছে।

হঠাৎ ব্যাটারি ও ডেটা শেষ হওয়া: ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি নিয়মিত আপনার অডিও ট্র্যাক করে বা ডেটা নেয়, তবে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে এবং মোবাইল ডেটার ব্যবহার অস্বাভাবিক বেড়ে যাবে।

কী কী নিরাপত্তা ঝুঁকি বা সিকিউরিটি থ্রেট থাকতে পারে?

গোপনীয়তা নষ্ট: আপনি পরিবারের গোপন কোনো আলোচনা চললে তা যদি ব্যাকগ্রাউন্ডে ডেটা হিসেবে জমা হয়, তবে তা প্রাইভেসির জন্য বড় ক্ষতি।

টার্গেটেড বিজ্ঞাপন ও সাইবার ফ্রড: আপনার পছন্দ-অপছন্দ সাইবার চক্রের হাতে পৌঁছালে সেই সুযোগ নিয়ে ভুয়াে অনলাইন মার্কেটিংয়ের  আকর্ষণীয় বিজ্ঞাপন বানিয়ে আপনাকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলতে পারে।

এই বিপদ থেকে বাঁচবেন যেভাবে?

১. ফোনের Settings অ্যাপে যান এবং Apps (অথবা Apps & notifications) অপশনে ট্যাপ করুন।

২. সকল অ্যাপের হার্ডওয়্যার অ্যাক্সেস দেখতে Permission manager-এ যান।

৩. Microphone (এবং একইভাবে Camera) অপশনে ট্যাপ করুন। এখানে দেখতে পাবেন কোন কোন অ্যাপের ক্ষেত্রে পারমিশন Allowed only while in use, Ask every time, কিংবা Not allowed করা আছে।

৪. যেসব অ্যাপের মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেসের কোনও প্রয়োজন নেই, সেগুলোর পারমিশন Deny করে দিন।

যাচাই করার উপায়:
যে অ্যাপটির পারমিশন আপনি “Don’t allow” করলেন, সেটি ওপেন করে মাইক ব্যবহার করার চেষ্টা করুন। অ্যাপটি তখন নতুন করে পারমিশন চাইবে অথবা মাইক অ্যাক্সেস করতে পারবে না।

স্মার্ট টিভির ক্ষেত্রে কী করবেন?
টিভির রিমোটে আলাদা মাইক বাটন থাকলে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করুন।এভাবে একটি সচেতন থাকলেই আপনি থাকবেন আরও সুরক্ষিত ও আপনার পরিবার থাকবে চিন্তামুক্ত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...