আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো- ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
দুর্যোগ মানুষের জীবন, জীবিকা, সম্পদ ও পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলে। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, যথাযথ প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সমন্বিত পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে এ দেশে প্রায়ই ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ দেখা দেয়। এ ছাড়া, রয়েছে ভূমিকম্পের ঝুঁকি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভবন নির্মাণবিধি না মানা, অপরিকল্পিত নগরায়ণ ও জরুরি উদ্ধারব্যবস্থার সীমাবদ্ধতা বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে তোলে।
বিশেষজ্ঞদের মতে, দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগাম প্রস্তুতির ওপরও গুরুত্ব দিতে হবে। এ জন্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, নিরাপদ অবকাঠামো গড়ে তোলা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কর্মস্থল ও আবাসিক এলাকায় নিয়মিত মহড়ার আয়োজন করলে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে মানুষের প্রস্তুতি বাড়বে।
দুর্যোগে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা তুলনামূলক বেশি ঝুঁকির মুখে থাকেন। তাই দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনায় তাদের বিশেষ প্রয়োজন ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করাও জরুরি।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল বার্তা হলো, দুর্যোগের পর ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেয়ে দুর্যোগের ঝুঁকি কমানো ও আগাম প্রস্তুতি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া। কার্যকর পরিকল্পনা, জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ লক্ষ্যেই দিবসটি দুর্যোগ মোকাবিলায় সবাইকে আরও সচেতন ও প্রস্তুত হওয়ার আহ্বান জানায়।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।